অস্ট্রেলিয়ায় (Australia) বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) থেকেই দুজনের সম্পর্কে অবনতি। সাজঘরের খবর বাইরে পাঁচকান করেছেন—সেই নিয়ে সরফরাজ খানের (Sarfaraz Khan) বিরুদ্ধে তোপ দেগেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

সরফরাজ খান ও জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 15 June 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় (Australia) বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) থেকেই দুজনের সম্পর্কে অবনতি। সাজঘরের খবর বাইরে পাঁচকান করেছেন—সেই নিয়ে সরফরাজ খানের (Sarfaraz Khan) বিরুদ্ধে তোপ দেগেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সেই মনমালিন্যের রেশ লক্ষ্য করা গিয়েছে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণায়। জায়গা পাননি সরফরাজ। কিন্তু সফরে এসেছেন। অংশ নিয়েছেন ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে। খেলেছেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস।
কয়েক দিন কাটতে না কাটতে ফের একবার নিজের জাত চেনালেন জাতীয় দলে ব্রাত্য ক্রিকেটার। হাঁকালেন সেঞ্চুরি। তাও প্রাধান টিমের বিরুদ্ধে। আন্তঃদল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন রিয়ার্টড আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরছেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১০১ রান। ইংল্যান্ড সিরিজে হয়তো এরপরেও খেলবেন না। কিন্তু দল ব্যর্থ হলে সরফরাজের জায়গা না পাওয়া নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই।
এই রুদ্ধদ্বার ম্যাচের প্রাপ্তি বলতে কেএল রাহুল ও শুভমান গিলের হাফ সেঞ্চুরি। প্রথম দিনে জোড়া অর্ধশতরান আসে টিম ইন্ডিয়ার অন্যতম দুই নির্ভরযোগ্য সদস্যের ব্যাট থেকে। দ্বিতীয় দিনে সবাইকে ছাপিয়ে স্পটলাইটে উঠে এলেন সরফরাজ খান।
বাকিদের মধ্যে রান পেয়েছেন ঈশান কিষান (৪৩), সাই সুদর্শন (৩৮) এবং অভিমন্যু ঈশ্বরন (৩৯)। কিন্তু হতাশ করেছেন রুতুরাজ গায়কোয়াড়। খাতা না খুলেই আউট হন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
অন্যদিকে দিনের শেষে বেশ মলিন মুখেই সাজঘরে ফিরতে হয় জসপ্রীত বুমরাহকে। দলের এক নম্বর পেসার সাত ওভার হাত ঘুরিয়ে একটিও উইকেট দখল করতে পারেননি। ভারতীয় দলের ৪৫৯ রানের জবাবে এ টিম ছয় উইকেট হারিয়ে ২৯৯ তোলে। শার্দুল ঠাকুর (১৯) এবং ঈশান কিষান (৪৫) এখনও অপরাজিত।