Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পারিবারিক কারণে আচমকা দেশে ফিরছেন গম্ভীর, ফের যোগ দেবেন সিরিজ শুরুর আগে, জানালো বোর্ড

বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে ইংল্যান্ড ছাড়ছেন গম্ভীর (Gautam Gambhir Returning India)। ফিরবেন আগামী কিছুদিনের মধ্যে।

পারিবারিক কারণে আচমকা দেশে ফিরছেন গম্ভীর, ফের যোগ দেবেন সিরিজ শুরুর আগে, জানালো বোর্ড

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 13 June 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্ট শেষ। আজ ছিল অন্তঃদল প্রতিযোগিতা (Intra-Squad Match)। অর্থাৎ, মূল দলের খেলোয়াড়দের দু’ভাগে ভাগ করে ঝালিয়ে নেওয়া। অথচ রিপোর্ট কার্ড তৈরির আগেই দেশে ফিরতে হল কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে ইংল্যান্ড ছাড়ছেন গম্ভীর (Gautam Gambhir Returning India)। ফিরবেন আগামী কিছুদিনের মধ্যে।

উল্লেখ্য, আইপিএল ফাইনালের (IPL Final) আগেই ইংল্যান্ডে (England) আসেন দলের হেডস্যার। উদ্দেশ্য, ভারতীয় এ দলের প্রস্তুতি খুঁটিয়ে দেখা। ইতিমধ্যে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি ম্যাচে ভাল খেলেছেন করুণ নায়ার, অর্শদীপ সিংয়, কে এল রাহুলরা। ২০ জুন প্রথম টেস্ট, হেডিলংলেতে। তার আগে দলের প্রস্তুতি শেষবার ভালভাবে বুঝে নিতে ইনট্রা-স্কোয়াড ম্যাচের আয়োজন করে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ইতিমধ্যে পারিবারিক কোনও সমস্যা দেখা দেওয়ায় ঘরে ফিরছেন গম্ভীর।

বোর্ডের তরফে এই খবরের সত্যতা স্বীকারের পাশাপাশি জানানো হয়, সাতদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন হেডকোচ। তাঁর অবর্তমানে দায়িত্ব সামলাবেন সহকারী রায়ান টেন দুশখতে, বোলিং কোচ মর্নি মর্কেল ও ব্যাটিং কোচ শীতাংশু কোটাক।

এর আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগেও একইভাবে পারিবারিক কারণে দেশে ফিরে আসেন গম্ভীর। এবারও একই বিপত্তি। যদিও ঠিক কী জন্য আসতে হল, এই নিয়ে বিশদে কিছু জানা যায়নি।

২০ জুন লির্ডসের হেডিংলেতে প্রথম টেস্ট। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হওয়ার পর অজিদের বিরুদ্ধেও দুরমুশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চাপ বাড়ছিল গম্ভীরের। চ্যাম্পিয়নস ট্রফি জয় মাইলেজ দিয়েছে ঠিকই। কিন্তু এবার ইংল্যান্ডে শোচনীয় পরাজয় হলে পেন্ডুলাম ফের উল্টোদিকে ঘুরতে পারে।

বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি দলকে নিশ্চিতভাবে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে চলেছে। গুরু গম্ভীরের তরুণ ছাত্রেরা তার জন্য কতটা প্রস্তুত, জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যে।


```