Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইংল্যান্ড সিরিজে কোন ‘তিনটি’ টেস্টে মাঠে নামবেন বুমরাহ? জানেন না গম্ভীর, নিরুত্তর শুভমানও!

গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন পিঠে চোট পান বুমরাহ। সিডনি টেস্টের প্রথম ইনিংসে আহত বোলার দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি। 

ইংল্যান্ড সিরিজে কোন ‘তিনটি’ টেস্টে মাঠে নামবেন বুমরাহ? জানেন না গম্ভীর, নিরুত্তর শুভমানও!

বুমরাহ, শুভমান, গম্ভীর

শেষ আপডেট: 6 June 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: তিনি একটানা খেলবেন না। তিনি সমস্ত ম্যাচেও নামবেন না। অন্তত মেডিক্যাল টিমের তেমনটাই উপদেশ। আর সেই নির্দেশ মেনে পাঁচ টেস্টের সিরিজে সর্বোচ্চ তিনটি টেস্টে মাঠে নামতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহকে। দল বাছাইয়ের সময় এমনটাই জানিয়েছিলেন নির্বাচক প্রধান।

কিন্তু কোন টেস্ট তিন ম্যাচে খেলবেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)? মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মৌন রইলেন অধিনায়ক শুভমান গিলও (Shubhman Gill)।

টিম ইন্ডিয়ার হেড কোচ গম্ভীরের যুক্তি, যেহেতু এটা সিরিজ, যে কোনও মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে, তাই কোন ক্রিকেটার কোন কোন টেস্ট খেলবেন সেটা আগে থেকে বলে দেওয়া অসম্ভব! তিনি বলেন, ‘আমরা বুমরাহর সঙ্গে কথা বলব। পাশাপাশি সিরিজের উপরেও অনেক কিছু নির্ভর করছে। ম্যাচের ফলাফল, প্রতিযোগিতা কোন দিকে বাঁক নিচ্ছে—সবকিছুর দিকে নজর রাখা হবে। আমি নিশ্চিত, বুমরাহও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করছে।‘

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন পিঠে চোট পান বুমরাহ। সিডনি টেস্টের প্রথম ইনিংসে আহত বোলার দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি। সদ্যসমাপ্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ফিরে এলেও এখনও টেস্টের মঞ্চে যে স্বচ্ছন্দ নন, সেটা চিকিৎসকদের কথাতেই স্পষ্ট। ‘স্ট্রেস রিঅ্যাকশনে’র কারণে ইংল্যান্ড সিরিজে সর্বাধিক তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। একথা আগেই জানিয়েছিলেন অজিত আগারকর।

বুমরাহর পাশাপাশি মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ দলে জায়গা পেয়েছেন। আর সিমার-অলরাউন্ডার হিসেবে নির্বাচকরা আস্থা রেখেছেন নীতীশ কুমার রেড্ডি ও শার্দূল ঠাকুরের উপর।

এই বিষয়টি সামনে টেনে অধিনায়ক শুভমান গিল বলেন, ‘মনে হয় আমরা যথেষ্ট সংখ্যক বোলার বেছেছি। যারা দ্রুতগতিতে বল করে দলকে যে কোনও পরিস্থিতি থেকে দলকে লড়াই জেতানোর ক্ষমতা রাখে। অবশ্যই জসপ্রীত বুমরাহর মতো কাউকে পেলে, যতগুলি ম্যাচই খেলুন না কেন, সেটা আমাদের পক্ষেই যাবে। আমাদের দলে ভাল মানের বোলার রয়েছেন, যারা টিমের স্বার্থে কাজের কাজ করেন।‘

পরে তিনি যোগ করেন, ‘আমি চ্যাম্পিয়নস ট্রফির সময়ই বলেছিলাম, বুমরাহর অনুপস্থিতি দলের বাকি পেসারদের সামনে সুযোগ খুলে দেবে। তাঁরা নিশ্চয় সুযোগ গ্রহণ করবেন, এগিয়ে আসবেন। দলে যথেষ্ট প্রতিভা রয়েছে।‘


```