Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অসুস্থ মাকে দেখে আগামিকাল ইংল্যান্ড ফিরছেন গম্ভীর, বুমরাহর ডেপুটি নিয়ে এখনও ধোঁয়াশা

গত ১২ জুন ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন গৌতম গম্ভীর। প্রথমে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, পারিবারিক কারণে এই সিদ্ধান্ত। পরে সামনে আসে গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর অসুস্থ। 

অসুস্থ মাকে দেখে আগামিকাল ইংল্যান্ড ফিরছেন গম্ভীর, বুমরাহর ডেপুটি নিয়ে এখনও ধোঁয়াশা

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 16 June 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: গত ১২ জুন ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন গৌতম গম্ভীর। প্রথমে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, পারিবারিক কারণে এই সিদ্ধান্ত। পরে সামনে আসে গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর অসুস্থ। হার্ট অ্যাটাকের কারণে ভর্তি করা হয়েছে দিল্লির বেসরকারি হাসপাতালে। সেখানেই আইসিইউতে ছিলেন তিনি।

তড়িঘড়ি খবর পাওয়ামাত্র নেট সেশন ছেড়ে বাড়ি ফিরে আসেন হেডকোচ। কতদিন থাকবেন সেটা তখনও স্পষ্ট ছিল না। বোর্ডের তরফেও নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি। তবে আজ জানা গিয়েছে, আগামিকাল, অর্থাৎ, ১৭ জুন, ফের শিবিরে যোগ দেবেন গম্ভীর। ২০ তারিখ প্রথম টেস্ট। হেডিংলেতে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ও অনুশীলন নিজের চোখে দেখে নিতে চাইছেন গম্ভীর।

উল্লেখ্য, এর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি ম্যাচে নামে ভারতীয় দল। রান পান করুণ নায়ার। হাঁকান ডবল সেঞ্চুরি। লোকেশ রাহুল, সাই সুদর্শনদেরও ছন্দে দেখা যায়। ১২ তারিখ রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলেন গম্ভীর নিজে। সেটাও আবার আন্তঃদল প্রতিযোগিতা। একদিকে তরুণদের নিয়ে এ টিম, অন্যদিকে প্রধান দল। কিন্তু সেই ম্যাচ শেষের আগেই বাড়ি ফিরতে হয়।

এমনিতেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রায় পিঠোপিঠি অবসরের পর দলের ব্যাটিং ইউনিট অভিজ্ঞতার অভাবে ভুগছে। কে কোথায় নামবেন তা এখনও চূড়ান্ত নয়। অন্যদিকে বুমরাহ, যিনি চোট এড়াতে আগেভাগেই সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলবেন বলে জানানো হয়েছে, তাঁকে নিয়ে শেষমেশ কী সিদ্ধানে আসে টিম ম্যানেজমেন্ট, নজর থাকবে সেদিকেও।

পাশপাশি বুমরাহর ডেপুটি কারা হবেন, পেস সহায়ক পিচে অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে কোন দুজন জায়গা পাবেন আর কাকে যেতে হবে বাইরে—এই নিয়েও পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে গৌতম গম্ভীরকে। আগামিকাল ফিরে তাই শুধুমাত্র দলের রিপোর্ট কার্ড নয়, প্রথম একাদশ বাছাই নিয়েও হেডস্যারের মাথায় একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খেতে চলেছে।


```