Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অনুশীলনে ‘গুরু গম্ভীরে’র ছাত্ররা মাতলেন ফুটবল নিয়ে, দেখুন ভিডিয়ো

শুভমন গিল, ঋষভ পন্থরা চুটিয়ে উপভোগ করছেন ফুটবল। কেউ হেড দিচ্ছেন তো কেউ বল রিসিভ করে জোরাল শট মারছেন। গম্ভীর পুরো সেশন জুড়ে খেলোয়াড়দের উপর নজর রাখার পাশাপাশি সাপোর্ট স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছেন। 

অনুশীলনে ‘গুরু গম্ভীরে’র ছাত্ররা মাতলেন ফুটবল নিয়ে, দেখুন ভিডিয়ো

ফুটবলে মগ্ন শুভমান গিল

শেষ আপডেট: 9 June 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ শেষ হয়ে গিয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা এখন অ্যান্ডারসন-তেন্ডুলকর (Anderson-Tendulkar Trophy) সিরিজের অপেক্ষায়। ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। তারপর ভারত মহাসাগর দিয়ে অনেক জল গড়ালেও ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি মেন ইন ব্লুজ। 

আবার আরও একটি ইংল্যান্ড সফর। ভারত খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে এবার দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামির মতো ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গুরু গম্ভীর জামানা। অধিনায়ক হয়েছেন শুভমান গিল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সফর অ্যাসিড টেস্ট হতে চলেছে। কিন্তু তা মানতে রাজি নয় গম্ভীর-গিল জুটি। তারা সাফল্য পেতে কতটা মরিয়া, তা এবার বোঝা গেল। ইংল্যান্ডে পৌঁছেই টিম ইন্ডিয়া নেমে পড়ল অনুশীলনে।

ভারতীয় দল শনিবার ইংল্যান্ডে পৌঁছেছে। ২০ জুন থেকে লিডসে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজের মাধ্যমে, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্র শুরু করবে।

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এক্স-এ (X) একটি ভিডিয়ো (Video) শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় দল (Team India) কোচ গম্ভীরের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন (Practice) করছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে অনুশীলনে নিজেকে ডুবিয়ে দিয়েছেন গিল। ভারতীয় খেলোয়াড়রা প্রথমে ওয়ার্ম-আপ করেছেন এবং তারপর ফিল্ডিং অনুশীলনে মগ্ন হয়েছেন।

এই সময় দলের খেলোয়াড়রা ফুটবল (Football) নিয়েও মেতে উঠেছেন। শুভমন গিল, ঋষভ পন্থরা চুটিয়ে উপভোগ করছেন ফুটবল। কেউ হেড দিচ্ছেন তো কেউ বল রিসিভ করে জোরাল শট মারছেন গম্ভীর পুরো সেশন জুড়ে খেলোয়াড়দের উপর নজর রাখার পাশাপাশি সাপোর্ট স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছেন। 

স্বস্তির বিষয় হল যে, ফাস্ট বোলার জপ্রীত বুমরাহও অনুশীলনে অংশ নিয়েছিলেন। মহম্মদ সিরাজ প্রসিধ কৃষ্ণাদের সঙ্গে বুমবুমকেও পুরো রান আপ নিয়ে বল করতে দেখা গিয়েছে।


```