Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

’১০ শতাংশ সিমেন্ট, ৯০ শতাংশ ডিসঅ্যাপয়েন্টমেন্ট!’ আক্রমের মূর্তি দেখে সমাজমাধ্যমে হাসির রোল

দুই মুলুকের তামাম আক্রম-অনুরাগী একমত: এমন দৃশ্য দেখার চেয়ে না দেখাই ভাল ছিল, নজরের আড়ালে থাকলেই বরং চোখের আরাম মিলত!

’১০ শতাংশ সিমেন্ট, ৯০ শতাংশ ডিসঅ্যাপয়েন্টমেন্ট!’ আক্রমের মূর্তি দেখে সমাজমাধ্যমে হাসির রোল

ওয়াসিম আক্রম

শেষ আপডেট: 9 June 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: সমুন্নত গ্রীবা। হাওয়ায় উড়ছে ঝাঁকড়া চুল। নজর নিশানাভেদী। বাঁহাতে ধরা বল। ডান হাত বুকের উপরে, ঠিকঠাক ব্যালান্স ধরে রেখেছে।

খাটো রান আপ। অথচ হাত থেকে বেরোনো প্রতিটি ডেলিভারিতে বিষাক্ত রিভার্স সুইং। বল যত পুরনো, সুইং তত তীক্ষ্ম।

প্রাক্তন সিমার ওয়াসিম আক্রমের (Wasim Akram) কথা ভাবলেই তাঁর আইকনিক বোলিং অ্যাকশনের ছবি ভেসে ওঠে। ভিন্টেজ সবুজ রঙের জার্সি গায়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন আক্রম। হয়ে উঠেছেন শুধু পাকিস্তান (Pakistan) নয়, বিশ্বক্রিকেটের কিংবদন্তি।

এই বোলারকে সম্মান জানাতেই স্ট্যাচু (Wasim Akram Statue) বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের হায়দরাবাদে। নিয়াজ স্টেডিয়ামের (Niaz Stadium) বাইরে। উন্মোচিত হয় মূর্তি। আজ নয়। সেই এপ্রিলে। এতদিন কোনও ‘অজানা’ কারণে সামনে আসেনি।

সামনে এসেছে হালফিলে। ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দুই মুলুকের তামাম আক্রম-অনুরাগী একমত: এমন দৃশ্য দেখার চেয়ে না দেখাই ভাল ছিল, নজরের আড়ালে থাকলেই বরং চোখের আরাম মিলত!

কোথায় সেই বল ছোড়ার স্মরণীয় ভঙ্গিমা! চোখের ক্ষুরধার চাহনি! এ যে রীতিমতো ভীত আক্রমণ। আগ্রাসন দেখানোর বদলে নিজেই সন্ত্রস্ত!

নিয়াজ ময়দানের বাইরে বসানো আক্রমের ভয়াবহ মূর্তির ছবি ভাইরাল হতেই সমাজমাধ্যমে হাসির রোল। ভেসে এসেছে রকমারি মজাদার ব্যঙ্গ। একজন মন্তব্য করেন, ‘আক্রম কি জানেন এটা তিনিই?’ আরেক জনের বিশ্লেষণ, ’১০ শতাংশ সিমেন্ট আর ৯০ শতাংশ ডিসঅ্যাপয়ন্টমেন্ট মিলিয়ে এই মূর্তি বানানো।‘

তবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা হাতে অস্ত্র পেয়েও খুব একটা রা কাড়তে পারছেন না। দুঃস্বপ্ন তো এদেশেও তাড়া করেছিল। দু’বছর আগে। যখন ওয়াংখেড়ের বাইরে বসেছিল শচীনের মূর্তি। যা দেখে ভারতের ক্রিকেট কিংবদন্তির বদলে অনেকেই স্টিভ স্মিথের মিল খুঁজে পান।

আক্রমের সঙ্গে অবশ্য আর কারও মিল আপাতত খুঁজে পাওয়া যায়নি!


```