Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Hansi Flick: বার্সেলোনাই শেষ অ্যাসাইনমেন্ট! এরপর কোচিংকে অলবিদা জানাবেন হান্সি ফ্লিক

যে কোচ বলেছেন এটাই শেষ যাত্রা—তাঁর কাছে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা শুধু ক্লাবের জন্য নয়, নিজের কেরিয়ারের অসম্পূর্ণ অধ্যায় পূরণ করার সুযোগও বটে। বুধবার রাতের লড়াই তাই একটা দ্বিতীয় লেগ নয়—অনেক হিসেব মেটানোর পালা।

Hansi Flick: বার্সেলোনাই শেষ অ্যাসাইনমেন্ট! এরপর কোচিংকে অলবিদা জানাবেন হান্সি ফ্লিক

হান্সি ফ্লিক

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 March 2026 18:15

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার রাতে ক্যাম্প ন্যু-তে নিউক্যাসলের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ। প্রথম কিস্তির লড়াই ১-১ সমতায় শেষ হয়েছে। সমস্ত হিসেব খোলা। যা কিছু হতে পারে। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে বড় কথা বলে দিলেন হান্সি ফ্লিক (Hansi Flick)। বার্সেলোনার কোচ জানালেন—এটাই তাঁর শেষ অ্যাসাইমেন্ট। এরপর? এরপর আর যাই হোক, নতুন কোনও ক্লাবে যাবেন না। কোচিং দুনিয়াতেই হয়তো থাকবেন না তিনি। হয়তো বেছে নেবেন নতুন কোনও চ্যালেঞ্জ, ধরা দেবেন নতুন কোনও ভূমিকায়।

‘বার্সাই আমার শেষ ক্লাব’

৬১ বছর বয়সী জার্মান কোচ বলেন, ‘সবাই জানে আমি এখানে খুশি। এই কাজ কতটা ভালবাসি। দুর্দান্ত পরিবার, দারুণ সহযোগিতা পাচ্ছি!’ এরপর সংযোজন, ‘বার্সেলোনাই আমার শেষ ক্লাব!’

সভাপতি জোয়ান লাপোর্তা (Joan Laporta) রোববার নির্বাচনে জিতে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছেন। ফ্লিকের চুক্তি ২০২৭ পর্যন্ত—তবে ২০২৮ তক মেয়াদ বাড়ানোর প্রস্তাব আছে। ফ্লিক স্বীকার করলেন আগ্রহের কথা। কিন্তু জোর দিলেন ‘সময় হলে কথা হবে’—এই বার্তায়!

মাঠে দাপট, ঘরের মাঠে জয়ের রেকর্ড

আগামীতে কী হবে, এখন বলাটা মুশকিল। তবে তার মধ্যে ময়দানের ছবিটা বেশ উজ্জ্বল। ২০২৬ সালে ঘরের মাঠে সাতটি ম্যাচ খেলেছে বার্সেলোনা (FC Barcelona)—সাতটিতেই জয়, সবকটায় অন্তত তিন গোলে। লা লিগায় শীর্ষে, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। সর্বশেষ লড়াই ছিল সেভিয়ার বিরুদ্ধে। ৫-২ জয়ে হ্যাটট্রিক করেন রাফিনিয়া—দুটো পেনাল্টি-সহ। দানি ওলমো ও জোয়াও কান্সেলোও বল জালে জড়ান। ফ্লিক ইচ্ছে করে লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেজকে বিশ্রামে রেখেছিলেন বুধবারের দ্বৈরথের কথা মাথায় রেখে। কিন্তু সেই অভাব অনুভূত হয়নি, খেলা দেখে তারকাদের অনুপস্থিতি বোঝার উপায় ছিল না।

চ্যাম্পিয়নস লিগ—এক দশকের তৃষ্ণা

ঘরোয়া মঞ্চে প্রভূত সাফল্যের পরেও একটা শূন্যতা রয়েছে। ২০১৪-১৫ মরসুমের পর ইউরোপের তাজ ছোঁয়া হয়নি বার্সার। সেই তিনটি শিরোপা দখলের সিজনে কোচ ছিলেন লুইস এনরিকে—যিনি এখন পিএসজির দায়িত্বে।

প্রসঙ্গত উল্লেখ্য, যে কোচ বলেছেন এটাই শেষ যাত্রা—তাঁর কাছে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা শুধু ক্লাবের জন্য নয়, নিজের কেরিয়ারের অসম্পূর্ণ অধ্যায় পূরণ করার সুযোগও বটে। বুধবার রাতের লড়াই তাই একটা দ্বিতীয় লেগ নয়—অনেক হিসেব মেটানোর পালা।


```