Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

GOAT Tour: ‘ভারতীয় ফুটবলকে বাঁচান’ প্ল্যাকার্ড হাতে তরুণী, জৌলুসের আড়ালে চাপচাপ অন্ধকার!

সবচেয়ে বিতর্ক তৈরি করেছে ১০ লক্ষ টাকার ‘মিট অ্যান্ড গ্রিট’প্যাকেজ। হাতেগোনা কিছু মানুষের জন্য মেসির সঙ্গে হাত মেলানোর সুযোগ। অনেক সমর্থকের মতে, এতে ফুটবলের স্মৃতি নয়—তৈরি হচ্ছে বিলাসবহুল এক্সক্লুসিভিটি।

GOAT Tour: ‘ভারতীয় ফুটবলকে বাঁচান’ প্ল্যাকার্ড হাতে তরুণী, জৌলুসের আড়ালে চাপচাপ অন্ধকার!

প্ল্যাকার্ড হাতে তরুণী

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর (Lionel Messi in India) যে আলোচনার কেন্দ্রে থাকবে, তা আগেই জানা ছিল। তিনদিনের ‘গোট ট্যুর’-এর (GOAT Tour) শুরুতেই কলকাতা। আর বিমানবন্দরে লিও পা রাখতেই ক্যামেরার ঝলক, কড়া নিরাপত্তা, রাজনৈতিক ও সেলিব্রিটি উপস্থিতি—সবই প্রত্যাশিত।

কিন্তু গোটা সফরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তটা কোনও মঞ্চের নির্ঘণ্ট ছিল না। রাখা হয়নি কোনও বক্তৃতায় বা আনুষ্ঠানিক সূচিতেও! কলকাতা বিমানবন্দরে এক তরুণী সমর্থকের হাতে ধরা একটি সাদামাটা প্ল্যাকার্ডই যেন এই জমকালো আয়োজনের আড়ালে জমে থাকা চাপচাপ অন্ধকার মেলে ধরল। যেখানে লেখা: ‘সেভ ইন্ডিয়ান ফুটবল!’ বাংলায়: ‘ভারতীয় ফুটবলকে বাঁচান!’

কয়েক সেকেন্ডের সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও স্লোগান নয়, কোনও নাটকীয়তা নয়। তবু এই একটিমাত্র বাক্যই যেন ভারতের ফুটবলের (Lionel Messi in Kolkata) বর্তমান পরিস্থিতির সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি। মেসির উপস্থিতি (GOAT Tour Messi) সারা দুনিয়ার নজর কাড়লেও, মাঠের ফুটবলের সঙ্গে এই সফরের যোগ প্রায় নেই বললেই চলে। সমালোচকদের বেশিরভাগের এই বক্তব্যের সার কথা ওই প্ল্যাকার্ডে লেখা!

১৩ থেকে ১৫ ডিসেম্বর—এই তিনদিনে মেসি (Lionel Messi GOAT Tour Kolkata) ঘুরবেন চার শহর: কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি। সূচি ঠাসা, কিন্তু পুরো সফরটাই মূলত প্রমোশনাল। কোথাও প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। কোথাও ভারতীয় ফুটবলের কোনও কাঠামোগত আলোচনা নেই। বরং, নির্ঘণ্ট ভরা রাজনৈতিক বৈঠক, সেলিব্রিটি ইভেন্ট, ভার্চুয়াল উদ্বোধন আর প্রদর্শনী ম্যাচে।

এই বৈপরীত্য আরও প্রকট হয়ে ওঠে বর্তমান প্রেক্ষাপটে। ভারতীয় ফুটবল এই মুহূর্তে গভীর অনিশ্চয়তার মধ্যে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এখনও ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) জন্য সম্প্রচারকারী বা বাণিজ্যিক অংশীদার চূড়ান্ত করতে পারেনি। ডিসেম্বরের মাঝামাঝি এসেও লিগ কবে শুরু হবে, আদৌ হবে কি না—সে প্রশ্নের কোনও সদুত্তর নেই।

এই অবস্থায় মেসির ভারত সফর যেন ফুটবলের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক আয়োজন। কলকাতায় তাঁর কর্মসূচিতে রয়েছে ৭০ ফুটের মূর্তি ভার্চুয়াল উদ্বোধন। হায়দরাবাদে সাত খেলোয়াড় পিছু প্রদর্শনী ম্যাচ, যেখানে অংশ নেবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি (Revanth Reddy)। পাশাপাশি তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ।

এক সময় খবর ওড়ে, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) মেসির সঙ্গে দেখা করতে আগ্রহী নন। যুক্তি—এই সাক্ষাতে ফুটবলের কোনও বার্তা নেই। পরে পরিস্থিতি বদলায়। এখন জানা যাচ্ছে, ১৪ ডিসেম্বর মুম্বইয়ে তাঁদের দেখা হতে পারে। তবে সেটাও এককালীন, প্রতীকী সাক্ষাৎ হিসেবেই ধরা হচ্ছে।

এর বাইরেও প্রশ্ন থেকে যাচ্ছে—এই ট্যুরে ভারতীয় ফুটবলারদের ভূমিকা কোথায়? জাতীয় দল বা আইএসএলের কোনও সক্রিয় খেলোয়াড়ের সঙ্গে মেসির সময় কাটানোর সূচি নেই। অথচ আইএসএল বন্ধ থাকায় খেলোয়াড়দের হাতে সময় থাকার কথা। সেই সুযোগও তৈরি হয়নি। কেন?

সবচেয়ে বিতর্ক তৈরি করেছে ১০ লক্ষ টাকার ‘মিট অ্যান্ড গ্রিট’প্যাকেজ। হাতেগোনা কিছু মানুষের জন্য মেসির সঙ্গে হাত মেলানোর সুযোগ। অনেক সমর্থকের মতে, এতে ফুটবলের স্মৃতি নয়—তৈরি হচ্ছে বিলাসবহুল এক্সক্লুসিভিটি।

যাবতীয় কোলাহলের মধ্যে বিমানবন্দরের সেই প্ল্যাকার্ড তাই আলাদা হয়ে যায়। কোনও আড়ম্বর নয়। শুধু এক লাইনের আবেদন—ভারতীয় ফুটবলকে বাঁচানোর আর্তি! মেসির সফর শেষ হয়ে যাবে। আলো নিভে যাবে। কিন্তু রয়ে যাবে প্রশ্ন।


```