Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

GOAT Tour: মেসিকে দেখতে হানিমুন বাতিল! প্ল্যাকার্ড হাতে রাতভর অপেক্ষায় দম্পতি

কড়া নিরাপত্তার কারণে ভোররাতে বিমানবন্দরে অপেক্ষারত অধিকাংশ সমর্থকই মেসিকে চোখে দেখার সুযোগ পাননি। ব্যাক এন্ট্রি দিয়ে দ্রুত হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

GOAT Tour: মেসিকে দেখতে হানিমুন বাতিল! প্ল্যাকার্ড হাতে রাতভর অপেক্ষায় দম্পতি

কলকাতায় মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: ঘুম, আরামসবকিছুকে এক পাশে ঠেলে রেখে গভীর রাতেই বিমানবন্দরের পথে হাঁটা। লক্ষ্য একটাইলিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখা। শনিবার ভোর আড়াইটে নাগাদ কলকাতায় পা রাখতেই শহরে শুরু মেসি-উন্মাদনা! তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) প্রথম স্টপ কলকাতা। এরপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিচার শহরে আর্জেন্তিনীয় মহাতারকার (Lione Messi in India) ব্যস্ত সূচি।

শুক্রবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (Netaji Subhas Chandra Bose International Airport) বাইরে জমতে শুরু করেন সমর্থকেরা। কারও হাতে পতাকা, কারও গায়ে আর্জেন্তিনার জার্সি (GOAT Tour India)। কেউ আবার শুধু মোবাইল ক্যামেরা হাতে দাঁড়িয়েএক ফ্রেমে মেসিকে (Lione Messi in India) ধরার আশায়। আঁধারি ভোর গড়িয়ে গেল, সকালের আলো ফুটল। কিন্তু উন্মাদনায় ভাটা পড়ল না এতটুকু!

এই ভিড়ের মধ্যেই চোখে পড়ল এক তরুণীর হাতে ধরা প্ল্যাকার্ড। তাতে লেখা‘গত শুক্রবারই বিয়ে করেছি। কিন্তু মেসিকে দেখার জন্য হানিমুন বাতিল!’ মুহূর্তে সে ছবি ছড়িয়ে পড়ে। সংবাদসংস্থা এএনআই-কে (ANI) ওই সমর্থক জানান, ২০১০ সাল থেকেই মেসির ভক্ত তিনি। ‘২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন। তখন আমরা খুব ছোট ছিলাম। আসতে পারিনি। এবার আর ছাড়ার প্রশ্নই নেই!’ একগাল হেসে বিগলিত জবাব।

স্বামীও পাশে দাঁড়িয়ে সুরে সুর মেলালেন। যৌথ সিদ্ধান্তহানিমুন পরে হবে। আগে মেসি। সমস্বরে বলে উঠলেন, ‘এই সুযোগ জীবনে বারবার আসে না।এমন উন্মাদনা স্রেফ ওই দম্পতির মনে নয়, গোটা বিমানবন্দর চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছিল।

রাত থেকে অপেক্ষায় থাকা অন্য এক অনুরাগী ক্লান্ত স্বরে বলেন, ‘দু’ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। দরকার হলে চার ঘণ্টাও থাকব। শুধু একবার চোখে দেখলেই হল!’ অন্য এক তরুণের মন্তব্য, ‘মেসি ম্যাজিশিয়ান। ফুটবলের গোট (GOAT)। এক ঝলক দেখার জন্যই এসেছি।

প্রসঙ্গত, এটাই আর্জেন্তিনীয় তারকার (Lionel Messi in Kolkata) দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) দেশের জার্সিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন তিনি। সেই খেলায় ১-০ গোলে জেতে আর্জেন্তিনা। দীর্ঘ ১৪ বছর পর আবার কলকাতায় মেসি। তাই উন্মাদনার মাত্রা আলাদা।

যদিও কড়া নিরাপত্তার কারণে ভোররাতে বিমানবন্দরে অপেক্ষারত অধিকাংশ সমর্থকই মেসিকে চোখে দেখার সুযোগ পাননি। ব্যাক এন্ট্রি দিয়ে দ্রুত হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবু হতাশা নেই। কারণ শহর জুড়ে দিনভর একাধিক কর্মসূচি। যুবভারতী থেকে শুরু করে নানা অনুষ্ঠানে মেসির উপস্থিতির অপেক্ষায় কলকাতা।


```