Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

GOAT Tour: হায়াতের ৭৩০ নম্বর ঘরে মেসি, সেভেন্থ ফ্লোর সিল! কত খরচ এক রাতের? জানুন খুঁটিনাটি

হোটেল লবির চেহারা বদলে যায় ভোর থেকে। আকাশি-সাদা জার্সি, স্কার্ফ, পতাকায় কার্যত আর্জেন্তিনীয় ফ্যানজোনে পরিণত হয় হায়াত। কেউ লবিতে বসে অপেক্ষায়, কেউ করিডরে দৌড়ঝাঁপ—‘মেসি! মেসি!’ স্লোগান ভেসে আসে বারবার।

GOAT Tour: হায়াতের ৭৩০ নম্বর ঘরে মেসি, সেভেন্থ ফ্লোর সিল! কত খরচ এক রাতের? জানুন খুঁটিনাটি

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 December 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) শুরুতেই কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে যান আর্জেন্তিনীয় মহাতারকা (Lionel Messi GOAT Tour)। ভোর সাড়ে তিনটে নাগাদ ব্যাক এন্ট্রি দিয়ে তাঁকে (Lionel Messi in India) নিয়ে যাওয়া হয় সল্টলেকের হায়াত রিজেন্সি-তে (Hyatt Regency, Kolkata)। অপেক্ষায় থাকা শত শত সমর্থক কার্যত কিছুই বুঝে ওঠার আগেই দৃশ্যপট বদলে যায়। বিমানবন্দরে কেবল হাতেগোনা কয়েকজন কর্মীই মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পান—কালো স্যুট, সাদা টি-শার্টে ঝরঝরে উপস্থিতি। তারপর দ্রুত গাড়িতে তোলা।

হোটেলে পৌঁছনোর পরই নিরাপত্তা বলয় আরও আঁটসাঁট। পিটিআই সূত্রে খবর, মেসি (Lionel Messi Kolkata) উঠেছেন ৭৩০ নম্বর ঘরে (Room 730)। নিরাপত্তার কারণে পুরো সাত নম্বর ফ্লোর সিল করে দেওয়া হয়েছে। অনাবশ্যক যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিথিদের স্বাভাবিক পরিষেবায় বিঘ্ন না ঘটলেও নির্দিষ্ট কিছু করিডর ও লিফট ব্যবহারে কড়াকড়ি রয়েছে।

ঘরের ভাড়া কত?

ঠিক কোন স্যুটে মেসি (GOAT Tour Kolkata) থাকছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে—১৩ ডিসেম্বর (শনিবার) প্রেসিডেনশিয়াল স্যুট (Presidential Suite) অনুপলব্ধ। ১৪ ডিসেম্বরের জন্য যার এক রাতের খরচ দেখানো হয়েছে প্রায় ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। ডিপ্লোম্যাটিক স্যুটে (Diplomatic Suite) এক রাতের আনুমানিক খরচ ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। রিজেন্সি এক্সিকিউটিভ স্যুট (Regency Executive Suite) প্রায় ৫১ হাজার টাকা, আর রিজেন্সি স্যুট কিং (Regency Suite King) প্রায় ৩৮ হাজার টাকা। এই তালিকা ধরে ধরেই অনুমান—মেসি থাকছেন বিলাসবহুল কোনও রুমে।

হোটেল লবির চেহারা বদলে যায় ভোর থেকে। আকাশি-সাদা জার্সি, স্কার্ফ, পতাকায় কার্যত আর্জেন্তিনীয় ফ্যানজোনে পরিণত হয় হায়াত। কেউ লবিতে বসে অপেক্ষায়, কেউ করিডরে দৌড়ঝাঁপ—‘মেসি! মেসি!’ স্লোগান ভেসে আসে বারবার। নিরাপত্তা সর্বোচ্চ স্তরে থাকায় অনেকেই কাছাকাছি থাকার আশায় হোটেলেই ঘর বুক করেছেন।

যেমন নিউ আলিপুরের একটি পরিবার। যারা একদিন আগেই চেক-ইন করেছে শুধুমাত্র ছেলের আবদারে। নবম শ্রেণির ছাত্র কৃষ গুপ্ত (Krish Gupta)—ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভক্ত হলেও মেসি-আরাধনার যুক্তি স্পষ্ট, ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শহরে এসেছেন—এই মুহূর্ত মিস করা যায় না!’ মা ও দিদির সঙ্গে কফিশপে ঘোরাফেরা কৃষের। কিন্তু চোখ খুঁজছে সেই ‘তাঁকে’ই!


```