Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

GOAT Tour: মেসির সঙ্গে হাত মেলাতে চান? গুনতে হবে ১০ লক্ষ টাকা! জেনে নিন সফরের খুঁটিনাটি

মেসির সফরের প্রতিটি অংশই বিনোদন, চ্যারিটি ও যুব–ফুটবল উন্নয়নকে কেন্দ্র করে সাজানো। আর ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে খরচ পড়বে ১০ লক্ষ টাকা।

GOAT Tour: মেসির সঙ্গে হাত মেলাতে চান? গুনতে হবে ১০ লক্ষ টাকা! জেনে নিন সফরের খুঁটিনাটি

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 December 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আগামিকাল, ১৩ ডিসেম্বর ভোরে পৌঁছেই লিওনেল মেসি (Lionel Messi) শুরু করবেন তাঁর তিনদিনের ভারত-সফর (messi kolkata)। চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি—মিলিয়ে ‘গোট ট্যুরে’র (GOAT Tour) ব্যস্ত সূচি। প্রতিযোগিতামূলক ফুটবল সফর নয়, বরং সাংস্কৃতিক ও ফ্যান-এনগেজমেন্ট–কেন্দ্রিক আয়োজন (messi india tour schedule)। ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে আসার পর এটাই মেসির দ্বিতীয়বার ভারত আগমন।

টিকিট (messi kolkata tickets) সব শহরেই মিলছে। তবে এর বাইরে ভক্তদের জন্য রয়েছে মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ। ‘মিট অ্যান্ড গ্রিট’-এর খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা (messi kolkata tour ticket price)।

এই সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। মেসির সঙ্গে থাকবেন তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস (Luis Suarez) এবং আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। দু’জনই হায়দরাবাদ ও মুম্বইয়ের কয়েকটি নির্দিষ্ট আয়োজনে যোগ দেবেন।

ট্যুরের অন্যতম আকর্ষণ

১. চ্যারিটি ফোকাস:

মুম্বইয়ে রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। ২০২২ বিশ্বকাপের (World Cup 2022) নির্বাচিত স্মারক নিলামে উঠবে। তার অর্থ যাবে দাতব্য কাজে।

২. ফুটবল ক্লিনিক:

হায়দরাবাদে আয়োজন করা হবে বিশেষ ফুটবল ক্লিনিক, যেখানে যোগ দেবে সুযোগ-সুবিধাবঞ্চিত শিশুরাও। মেসি ইউনিসেফ অ্যাম্বাসাডর (UNICEF ambassador)। আর এই পরিচয়কে কেন্দ্র করেই এমন বিশেষ উদ্যোগ।

৩. তারকাদের ঝলমলে উপস্থিতি:

মেসির সঙ্গে বিশেষ ইভেন্টে থাকবেন সুয়ারেস ও দে পল—বিশেষত হায়দরাবাদ ও মুম্বই পর্বে। কলকাতায় মেসির সূচিতে সকাল থেকে একগুচ্ছ অনুষ্ঠান। নির্ধারিত রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সাক্ষাৎ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভ্যর্থনা। দুপুর ২টো নাগাদ পালা চুকলে মেসি উড়ে যাবেন হায়দরাবাদ।

সেই পর্বের কেন্দ্রবিন্দু রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) একটি সাত খেলোয়াড় পিছু প্রদর্শনী ম্যাচ। অংশ নেবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি (Revanth Reddy)। সন্ধ্যায় মেসিকে ঘিরে আয়োজন করা বিশেষ সংগীতানুষ্ঠান। হায়দরাবাদ গোট ট্যুরের উপদেষ্টা পার্বতী রেড্ডি (Parvathi Reddy) জানিয়েছেন, শিশু ও তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিকই হতে চলেছে এই পর্বের অন্যতম আকর্ষণ।

আসলে মেসির সফরের প্রতিটি অংশই বিনোদন, চ্যারিটি ও যুব–ফুটবল উন্নয়নকে কেন্দ্র করে সাজানো। আর ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে খরচ পড়বে ১০ লক্ষ টাকা। যা আর সবকিছু ছাপিয়ে চর্চার শিরোনামে!


```