মেসির এ নিয়ে দ্বিতীয়বার ভারতে আসা। ২০১১ সালে আর্জেন্টিনা–ভেনিজুয়েলা ম্যাচে একমাত্র গোলে এসিস্ট বাড়িয়েছিলেন তিনি। এবার কোলাহলহীন রাতের আগমন আর ভরদুপুরেই প্রস্থান—তবু কয়েক ঘণ্টার এই কলকাতা-পর্বে মেসি–উন্মাদনার এতটুকু কমতি নেই।
.jpeg.webp)
লিওনেল মেসি
শেষ আপডেট: 11 December 2025 11:05
দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের ভারত সফরে আসছেন লিওনেল মেসি (Lionel Messi GOAT Tour)। চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি জুড়ে চলবে এই গোট ট্যুর। প্রথম গন্তব্য কলকাতা। মায়ামি থেকে রওনা দিয়ে দুবাইয়ে স্বল্প বিরতি নেওয়ার পর মেসি ১৩ ডিসেম্বর রাত প্রায় ১.৩০টায় পৌঁছবেন শহরে। এরপর সকাল থেকেই টানা কর্মসূচি।
নির্ঘণ্ট অনুযায়ী, সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা—মিট-অ্যান্ড-গ্রিট পর্ব। এরপর ১০.৩০ থেকে ১১.১৫—ভার্চুয়ালি উন্মোচিত হবে মেসির মূর্তি। ১১.১৫ নাগাদ যুবভারতীতে পৌঁছবেন তিনি। ১১.৩০-এ যুবভারতীতে শাহরুখ খান। তার পরপরই দুপুর ১২টায় মাঠে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ১২টা থেকে ১২.৩০—সেলিব্রিটি-ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত যোগাযোগ-পর্ব। সবশেষে দুপুর ২টোর দিকে কলকাতা ছেড়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি।
সমর্থকদের জন্য টিকিট বিক্রি চলছে ডিস্ট্রিক্ট অ্যাপে (District App)। কলকাতা-সহ অধিকাংশ শহরে টিকিটের দাম শুরু সাড়ে ৪ হাজার টাকা থেকে। মুম্বই-পর্বের শুরু ৮ হাজার ২৫০ টাকায়।
হায়দরাবাদ-পর্ব
১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ খেলোয়াড় পিছু প্রীতি ম্যাচ। মেসির সঙ্গে খেলবেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। খেলার পরে থাকছে মিউজিক্যাল কনসার্ট।
মুম্বই-পর্ব
১৪ ডিসেম্বর মুম্বইয়ে দুপুর ৩.৩০ থেকে সিসিআই-তে প্যাডেল কাপে (Padel Cup) অংশ নেবেন মেসি। বিকেল ৪টায় তারকা ফুটবল ম্যাচ। পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান ও ফ্যাশন শো। ২০২২ বিশ্বকাপের নানা স্মারকও নিলামে উঠবে।
দিল্লি-পর্ব
১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। দুপুর ১.৩০টায় অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, মেসির এ নিয়ে দ্বিতীয়বার ভারতে আসা। ২০১১ সালে আর্জেন্টিনা–ভেনিজুয়েলা ম্যাচে একমাত্র গোলে এসিস্ট বাড়িয়েছিলেন তিনি। এবার কোলাহলহীন রাতের আগমন আর ভরদুপুরেই প্রস্থান—তবু কয়েক ঘণ্টার এই কলকাতা-পর্বে মেসি–উন্মাদনার এতটুকু কমতি নেই।