অনলাইন স্ট্রিমিং শুরু হওয়ার ফলে এবার স্টেডিয়ামে না গিয়েও ঘরে বসে দেখা যাবে মেসির ভারত সফরের কার্যক্রম।
.jpeg.webp)
লিওনেল মেসি
শেষ আপডেট: 11 December 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) এবার ঐতিহাসিক সফরে আসছেন ভারতে। তিন দিনে চার শহর—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি—মিলিয়ে সাজানো গোটা সূচি। মাঠের অনুষ্ঠান থেকে সেলিব্রিটি মিট-অ্যান্ড-গ্রিট, ফ্যাশন শো থেকে প্রদর্শনী ম্যাচ—সব মিলিয়ে পুরো সফর জমজমাট। অনেক দিন আগেই টিকিট বুকিং শুরু হয়েছে। এবার তা শেষের পথে। কিন্তু যাঁরা টিকিট পাননি, অথবা পকেটে টান, তাঁদের জন্য বড় খবর—মেসির সফর (GOAT Tour) সরাসরি দেখা যাবে সোনি লিভ (Sony LIV) অ্যাপে।
এটাই এলএমটেনের ২০১১–র পর প্রথম ভারতে আসা। সে বছর তিনি সাল্টলেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন। এবারও সফরের শুরু কলকাতায়—১৩ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ বিমান থেকে নামা। তারপর সকাল হতেই একগুচ্ছ অনুষ্ঠান। শহর ছাড়বেন দুপুর দু’টোর দিকে। এরপর হায়দরাবাদ, মুম্বই এবং সবশেষে দিল্লি।
The GOAT will be in India this month! 🤩 https://t.co/AcwNB7nBaX
— Sahil Satralkar (@SahilSatralkar) December 10, 2025
স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোনি লিভ (Sony LIV) জানিয়েছে, তারা ‘গোট ট্যুরে’র (GOAT Tour) বিভিন্ন অনুষ্ঠান সরাসরি দেখাবে। ঠিক কোন কোন ইভেন্ট সম্প্রচার হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্টে’র (District) তথ্য অনুযায়ী, সফরে থাকছে দলপিছু সাতজনের সেলিব্রিটি ম্যাচ, তরুণ প্রতিভাদের সঙ্গে মাস্টারক্লাস, পেনাল্টি শুটআউট ও মিউজিক কনসার্ট।
মুম্বই–পর্বের বিশেষ আকর্ষণ ৪৫ মিনিটের ফ্যাশন শো—যেখানে মেসি, লুইস সুয়ারেজ (Luis Suárez) ও রদ্রিগো দি পল (Rodrigo De Paul) অংশ নেবেন। সফরের শেষ দিন দিল্লিতে মেসির দেখা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এ ছাড়া অরুণ জেটলি স্টেডিয়ামেও একাধিক অনুষ্ঠান রয়েছে।
অনলাইন স্ট্রিমিং শুরু হওয়ার ফলে এবার স্টেডিয়ামে না গিয়েও ঘরে বসে দেখা যাবে মেসির ভারত সফরের কার্যক্রম। মিউজিক শো, সেলিব্রিটি ম্যাচ বা মাস্টারক্লাস—যতটুকু সোনি লিভ (Sony LIV) সম্প্রচার করবে, ততটুকুই সরাসরি দেখার সুযোগ থাকছে দর্শকদের।