Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

World Cup 2026: বাড়ল চুক্তির মেয়াদ, ফের একবার বিশ্বকাপে মেসিদের স্পনসর আমূল

নতুন চুক্তি কার্যত নিশ্চিত করল—মেসি-দিবালাদের বিশ্বকাপ রক্ষা অভিযানে ভারতীয় ব্র্যান্ড আমূল আগের মতোই পাশে থাকছে। যা ব্যবসায়িক দিক থেকে যেমন লাভজনক, তেমনই ভারতীয় ফুটবল বাজারে আর্জেন্তিনার ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। 

World Cup 2026: বাড়ল চুক্তির মেয়াদ, ফের একবার বিশ্বকাপে মেসিদের স্পনসর আমূল

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 December 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার বিশ্বকাপে আর্জেন্তিনার (Argentina) রিজিওনাল স্পনসর ভারতীয় ব্র্যান্ড আমূল (Amul)। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলচুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। যার ফলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) পর্যন্ত আর্জেন্তিনা দলের সঙ্গে আমূলের অংশীদারিত্ব বহাল থাকছে।

এই নিয়ে টানা চার বছর লিওনেল মেসিদের আঞ্চলিক স্পনসর হিসেবে যুক্ত থাকল গুজরাতের সংস্থা। আমূলই প্রথম ভারতীয় কোম্পানি, যারা আর্জেন্তিনা জাতীয় দলের রিজিওনাল স্পনসর হওয়ার মর্যাদা পেয়েছে। সংস্থা সূত্রে খবর, আগামী এক বছরের মধ্যে বাজারে আনা হবে আর্জেন্তিনীয় খেলোয়াড়দের ছবি-মোড়া বিশেষ প্যাকেজিং, সঙ্গে মিলবে এক্সক্লুসিভ ফ্যান মার্চেন্ডাইজও।

চুক্তি নবীকরণে উচ্ছ্বসিত এএফএ প্রেসিডেন্ট ক্লদিও ফাবিয়ান তাপিয়া (Claudio Fabian Tapia)। তাঁর বক্তব্য, ‘আমূলের মতো একটি ঐতিহ্যবাহী ভারতীয় সংস্থার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পেরে আমরা আনন্দিত। এই যোগসূত্র ভারতীয় বাজারে আর্জেন্তিনার জনপ্রিয়তা আর আমাদের আন্তর্জাতিক সম্প্রসারণদুটোকেই এগিয়ে নিয়ে যাচ্ছে!’

আমূলের ম্যানেজিং ডিরেক্টর ড. জয়েন মেহতা (Dr Jayen Mehta) বলেন, ‘ফুটবলের মতো আমূলও সীমান্ত পেরিয়ে হৃদয়কে জুড়ে রাখে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সঙ্গে আঞ্চলিক স্পনসর হিসেবে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত!’

এএফএ-র চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লেয়ান্দ্রো পিটারসেনের (Leandro Petersen) কথায়, ‘বারবার চুক্তি নবীকরণই প্রমাণ করেযা কাজ হয়েছে, তা কার্যকর। ব্র্যান্ড ইন্টারঅ্যাকশন, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাজারে ইতিবাচক ফল এই অংশীদারিত্বকে শক্তিশালী করেছে। ভারত, চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রপ্রতিটি বাজারে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ছে এএফএ।

নতুন চুক্তি কার্যত নিশ্চিত করলমেসি-দিবালাদের বিশ্বকাপ রক্ষা অভিযানে ভারতীয় ব্র্যান্ড আমূল আগের মতোই পাশে থাকছে। যা ব্যবসায়িক দিক থেকে যেমন লাভজনক, তেমনই ভারতীয় ফুটবল বাজারে আর্জেন্তিনার ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। ফলে ২০২৬ বিশ্বকাপে মেসিদের সরকারি রিজিওনাল স্পনসর হিসেবে আমূলের লোগো আগের মতোই প্রচার ও মার্কেটিং-এ নজরে আসবে।  


```