২০২৩-এর সেই ৭–০ স্কোরলাইনের পর আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি চান রেডস সমর্থকরা।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 18 October 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League 2025–26) লড়াই। টানটান দ্বৈরথ। আর তার মধ্যেই উইকেন্ডে ঝড় তুলতে চলেছে একের পর এক হাইভোল্টেজ ম্যাচ। শনিবার মাঠে নামছে চেলসি (Chelsea), রবিবার মুখোমুখি লিভারপুল (Liverpool) ও ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)!
অ্যানফিল্ডে ‘সুপার সানডে’!
রবিবার রাতের ম্যাচ নিঃসন্দেহে নজরকাড়া। অ্যানফিল্ডে ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের (Ruben Amorim) টিম গত নয় বছরে অ্যানফিল্ডে জয়ের মুখ দেখেনি, শেষ দুইবার ড্র করে ফিরেছে। অন্যদিকে, আর্নে স্লটের (Arne Slot) লিভারপুল এই মুহূর্তে খোঁচা খাওয়া বাঘ—টানা তিন ম্যাচ হারের পর জয়ের রাস্তায় ফিরতে মরিয়া!
২০২৩-এর সেই ৭–০ স্কোরলাইনের পর আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি চান রেডস সমর্থকরা। মহম্মদ সালাহ (Mohamed Salah) ইতিমধ্যে ১১ বারে মাঠে নেমে ১০ বার ইউনাইটেডের জালে বল পাঠিয়েছেন। তাঁর চোখ এই মুহূর্তে আরও এক রেকর্ডে। যদিও সমস্যা বাড়াচ্ছে ডিফেন্স; নতুন সাইনিং ফ্লোরিয়ান ভার্টজ (Florian Wirtz) ও আলেক্সান্ডার ইসাক (Alexander Isak) ছন্দে নেই।
অ্যাঞ্জের চাকরি বাঁচানোর লড়াই
শনিবার বিকেলে চেলসি–নটিংহ্যাম ফরেস্ট (Chelsea vs Nottingham Forest)। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর (Ange Postecoglou) সামনে এবার হয়তো শেষ সুযোগ। সাত ম্যাচে একটাও জয় নেই! টানা ব্যর্থতার জেরে তাঁর ভাগ্য ঝুলছে সূক্ষ্ম সুতোর উপর। ঘরের মাঠে আজ চেলসির বিরুদ্ধে জিততে না পারলে, জোর গুঞ্জন —বরখাস্ত হতে পারেন যে কোনও সময়! তাঁর বদলি হিসেবে নাম উঠেছে শন ডাইচের (Sean Dyche)।
অ্যান্টনি সেমেনিয়ো—লিগের নতুন তারকা!
বর্নমাউথের (Bournemouth) ঘানাইয়ান উইঙ্গার অ্যান্টনি সেমেনিয়ো (Antoine Semenyo) এখন প্রিমিয়ার লিগের অন্যতম আলোচিত নাম। ছ’গোল, তিন অ্যাসিস্ট—প্রায় ৮২ শতাংশ গোলে তাঁর ভূমিকা! টিমের সহ-খেলোয়াড় জাস্টিন ক্লাইভার্টের (Justin Kluivert) ভাষায়, ‘ও এখন একেবারে বিশ্বমানের!’ চতুর্থ স্থানে থাকা বর্নমাউথ আজ নামছে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) বিরুদ্ধে।
⚽ উইকেন্ড ফিক্সচার:
শনিবার:
🔹 নটিংহ্যাম ফরেস্ট বনাম চেলসি
🔹 ব্রাইটন বনাম নিউক্যাসল
🔹 বার্নলি বনাম লিডস
🔹 ক্রিস্টাল প্যালেস বনাম বর্নমাউথ
🔹 ম্যান সিটি বনাম এভারটন
🔹 সান্ডারল্যান্ড বনাম উলভস
🔹 ফুলহ্যাম বনাম আর্সেনাল
রবিবার
🔹 টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলা
🔹 লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
সোমবার
🔹 ওয়েস্ট হ্যাম বনাম ব্রেন্টফোর্ড