Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

স্ট্যামফোর্ড ব্রিজে সাম্বা ম্যাজিক! এস্তেভাওয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে হারাল চেলসি

লিভারপুলের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ক্রিস্টাল প্যালেস, গালাতাসারাইয়ের পর চেলসির বিরুদ্ধেও হারের ধাক্কা। সিজনের শুরুতে টানা পাঁচ ম্যাচ জেতা দল এখন সবদিক দিয়ে গেল মরশুমের ছায়া।

স্ট্যামফোর্ড ব্রিজে সাম্বা ম্যাজিক! এস্তেভাওয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে হারাল চেলসি

উইলিয়ান এস্তেভাও

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 October 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র আঠারো। কিন্তু পায়ে বল পেলেই সাম্বার সুর! ব্রাজিলের তরুণ মিডফিল্ডার এস্তেভাও উইলিয়ান (Estevao Willian) শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) গড়লেন অবিশ্বাস্য মুহূর্ত। ম্যাচের শেষ লগ্নে তাঁর আলতো টাচেই ডুবে গেল আর্নে স্লটের (Arne Slot) লিভারপুল (Liverpool)। চেলসি (Chelsea) জিতল ২–১ গোলে। আর এই পরাজয়ের জেরে প্রিমিয়ার লিগে টানা তিন নম্বর হারের কাঁটা বিঁধল মো সালাহদের।

ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল, লাল ব্রিগেড ছন্দে নেই! ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে ছুটে আসা মোইসেস কাইসেডো (Moises Caicedo) বল ধরে নেন। তারপর কার্যত বিনা বাধায় এগিয়ে যান। না কেউ ব্লক করল, না ছুড়ে দিল চ্যালেঞ্জ! যে কারণে জোরাল এক শটে জর্জি মামারদাশভিলির (Giorgi Mamardashvili) মাথার উপর দিয়ে উড়িয়ে দিলেন বল—মুহূর্তে চেলসির পক্ষে স্কোরলাইন ১–০।

প্রথমার্ধে সেই যে তাল কাটল, লিভারপুল আর পরিচিত আগ্রাসী মেজাজ খুঁজে পেল না। আলেহান্দ্রো গারনাচো (Alejandro Garnacho) গোলের একদম কাছে গিয়েও গোল পেলেন না—বল গিয়ে ধাক্কা খেল পোস্টে! অন্যদিকে, একের পর এক হাফ চান্স মিস করে চললেন সালাহও (Mohamed Salah)! স্লটের দলের ছন্দে এলোমেলো ভাব স্পষ্ট।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা লড়াই দেখা দিল! ৬৩ মিনিটে সমতা ফেরাল লিভারপুল। দমিনিক সোবস্লাইয়ের (Dominik Szoboszlai) নিখুঁত ক্রস, জেমসের (Reece James) ঢিলেঢালা রক্ষণ, আর সেই সুযোগে বল গোলমুখে ঠেলে দিলেন কোডি গাকপো (Cody Gakpo)। ১–১। মুহূর্তে জেগে উঠল অতিথি শিবির।

কিন্তু শেষ হাসিটা হাসল চেলসি-ই। সংযুক্ত সময়ে বাঁ-দিক দিয়ে অতর্কিতে দৌড় মার্ক কুকুরেয়ার (Marc Cucurella)। তাঁর ক্রস ডি-বক্সে, আর সেখানে বিদ্যুতের গতিতে এগিয়ে এলেন কিশোর ব্রাজিলিয়ান এস্তেভাও—দুরন্ত এক ফ্লিকে বল ঠেলে দিলেন জালে! ৯৪ মিনিটে ২–১। সাম্বার তালে মুখ চুন লিভারপুলের সমর্থকদের।  জয়সূচক গোলের পর কোচ এনজো মায়েরস্কা (Enzo Maresca) উল্লাসে দৌড় লাগালেন টাচলাইন বেয়ে—আর তারপরই দেখলেন লাল কার্ড! চেলসি বেঞ্চে তখন বাঁধভাঙা আনন্দ। লিগে টানা তিন ম্যাচ হারের পরও কোল পালমাররা এখন ষষ্ঠ স্থানে।

অন্যদিকে, লিভারপুলের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ক্রিস্টাল প্যালেস, গালাতাসারাইয়ের পর চেলসির বিরুদ্ধেও হারের ধাক্কা। সিজনের শুরুতে টানা পাঁচ ম্যাচ জেতা দল এখন সবদিক দিয়ে গেল মরশুমের ছায়া। দেখে বোঝাই যাচ্ছে না, গত বছর হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ খেতাব জিতেছিল এই দল। নিজের ডাগআউটে দাঁড়িয়ে স্লটের অকপট স্বীকারোক্তি—‘সবটাই মার্জিনের খেলা। আমাদের বিপক্ষে সেই ভাগ্যই এখন উলটো ঘুরছে!’

কিন্তু সত্যি কি সব ভাগ্য? সমস্যা কি দলের ভিতরেও নেই? ৪০০ মিলিয়ন পাউন্ড খরচ করে তৈরি নতুন স্কোয়াড এখনও একসুরে গাইছে না কেন? এস্তেভাওয়ের শেষ মুহূর্তের সাম্বা টাচ শুধু লিভারপুলকে হারাল না—সামনে টেনে বের করল একগুচ্ছ প্রশ্ন! যা আন্তর্জাতিক বিরতির আগে স্লটকে মোটেও স্বস্তিতে রাখবে না।


```