Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আজ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি বনাম লিভারপুল! স্লটের দুশ্চিন্তা বাড়াচ্ছে যে ছ’টি বিষয়

স্লটের দলের সমস্যা এখন যেন এক জটিল ধাঁধা—একটিকে ছুঁলেই অন্য দিকে ভাঙন। আজ স্ট্যামফোর্ড ব্রিজে সেই ধন্দের সমাধান খুঁজতেই মাঠে নামবে লিভারপুল।

আজ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি বনাম লিভারপুল! স্লটের দুশ্চিন্তা বাড়াচ্ছে যে ছ’টি বিষয়

দুশ্চিন্তায় আর্নে স্লট

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 October 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) মরশুম সবে শুরু হয়েছে। প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় ছিনিয়ে নেওয়ার পর অপ্রতিরোধ্য দেখাচ্ছিল যে লিভারপুলকে, তারাই কিন্তু গত দু’টি ম্যাচ হেরে কিছুটা হলেও ফাঁপরে। অ্যানফিল্ডের (Anfield) অন্দরে ইতিমধ্যেই চাপের হাওয়া বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) চেলসির (Chelsea) মুখোমুখি লিভারপুল (Liverpool)। লিগ টেবিলে শীর্ষে। কিন্তু পয়েন্ট হাতে এলেও পারফরম্যান্স কিন্তু গেলবারের গ্রাফ ধরে রাখতে ব্যর্থ! মাঝেসাঝেই খেলার ছন্দ হারিয়ে ফেলেছেন সালাহরা। যা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কোচ আর্নে স্লট (Arne Slot)। যদিও বিশেষজ্ঞদের মতে, তাঁর সামনে সাকুল্যে ছ’টি স্পষ্ট সমস্যা, যা ঠিক না হলে, চেলসির মাঠে ফের বিপর্যয় অনিবার্য।

প্রথম দুশ্চিন্তার নাম ফ্লোরিয়ান ভির্টজ (Florian Wirtz)। ১০০ মিলিয়ন পাউন্ডে আনা জার্মান তরুণকে ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী, কিন্তু মাঠে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পরিচিত জাদু। একটিও গোল বা অ্যাসিস্ট নেই। ইংল্যান্ডের গতি-ছন্দে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। বিশ্লেষক, প্রাক্তন ডিফেন্ডার ও লিভারপুল তারকা জেমি ক্যারাগার সোজাসাপ্টা বলেছেন, ‘ওকে কিছুদিন বাইরে রাখা উচিত। দলকে থিতু করাই প্রধান কাজ!’ স্লটের কৌশলগত ফাঁদ এখানেই—তাঁকে বসালে লিভারপুল দল হিসেবে সৃজনশীলতা হারাবে, খেলালে রক্ষণের ভারসাম্য টাল খেতে পারে!

দ্বিতীয় মাথাব্যথা কোডি গাকপো (Cody Gakpo)। মরশুমের শুরুতে উজ্জ্বল, এখন বিলকুল ফ্যাকাশে। বারবার ডানদিকে কাট ইন করে শট নেওয়ার অভ্যাস প্রতিপক্ষ ডিফেন্ডাররা আগেভাগেই পড়ে ফেলছেন। নিট ফল—গোল নেই, ছন্দ উধাও। লুইস দিয়াজকে (Luis Diaz) বিক্রি করে তাঁর উপর ভরসা করার মাশুল হিসেবে গাকপোকে ফর্মে ফেরানোই এখন স্লটের অগ্রাধিকার।

তিন নম্বর সমস্যা আলেক্সান্ডার ইসাক (Alexander Isak)। নতুন দলে যোগ দেওয়ার পর থেকে এখনও পুরো ফিট নন। একমাত্র গোল এসেছে কারাবাও কাপে সাউদাম্পটনের বিরুদ্ধে। মাঠে নামলে প্রভাব রাখতে পারছেন না—শেষ ম্যাচে মাত্র চারবার বল ছুঁয়েছিলেন! স্লট জানেন, ইসাককে খেলিয়ে তাঁকে সার্বিক গেলপ্ল্যানে ‘জড়িয়ে’ ফেলতে হবে। অন্যথায় আজও লিভারপুলের আক্রমণ নিস্প্রভ থাকতে চলেছে!

চতুর্থ ইস্যু আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister)। বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ঘিরে প্রত্যাশা প্রবল, কিন্তু চোটের কারণে ছন্দে নেই। ম্যাচ ফিটনেস আসেনি, তবু তাঁকে ছাড়া মিডফিল্ডে ভারসাম্য খুঁজে পাওয়া যাচ্ছে না। স্লটের সামনে তাই কঠিন সমীকরণ—আধা ফিট ম্যাক অ্যালিস্টারকে খেলাবেন, নাকি নির্ভর করবেন কার্টিস জোনসের (Curtis Jones) ওপর?

পঞ্চম চিন্তা ফুল-ব্যাক পজিশন। ডানদিকে কনর ব্র্যাডলি (Conor Bradley) ও জেরেমি ফ্রিমপং (Jeremie Frimpong)—দু’জনের কেউই জায়গা পাকা করতে পারছেন না। চোট-ঝামেলায় ভুগছেন, ডিফেন্সেও অনির্ভরযোগ্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, মিডফিল্ডার ডমিনিক সোবস্লাইকে (Dominik Szoboszlai) সাময়িকভাবে রাইট-ব্যাকে খেলানোর কথা ভাবছেন ম্যানেজার স্লট! বাঁদিকে অ্যান্ডি রবার্টসনের (Andy Robertson) বয়স বাড়ছে, মাইলোস কেরকেজও (Milos Kerkez) এখনও মানিয়ে নিতে পারেননি। ফলে ভঙ্গুর, টালমাটাল ডিফেন্স লিভারপুলকে বেকায়দায় রেখেছে।

আর শেষত, সবচেয়ে বড় দুশ্চিন্তা ইব্রাহিমা কোনাতে (Ibrahima Konate)। ফরাসি ডিফেন্ডারের ফর্ম এই মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়েছে। বারবার ভুল পাস, ভুল ক্লিয়ারেন্স—ফল, বিপক্ষের গোল আর গোলকিপার আলিসনের (Alisson Becker) চোট! চেলসির বিপক্ষে আজ যদি জো গোমেজ (Joe Gomez) ফিট থাকেন, তাঁকেই নামানোর সম্ভাবনা প্রবল।

সব মিলিয়ে, স্লটের দলের সমস্যা এখন যেন এক জটিল ধাঁধা—একটিকে ছুঁলেই অন্য দিকে ভাঙন। আজ স্ট্যামফোর্ড ব্রিজে সেই ধন্দের সমাধান খুঁজতেই মাঠে নামবে লিভারপুল। জয় নয় শুধু, প্রয়োজন নিজেদের পুরনো সুর খুঁজে পাওয়া। নইলে ক্যারাগারের সেই মন্তব্যই আবার ঘুরেফিরে চর্চায় আসবে—‘লিভারপুল এখন ফুটবল নয়, বাস্কেটবল খেলছে!’


```