Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

EPL: সিটিকে হারিয়ে ডার্বি জিতে নিল ম্যান ইউ, নিষ্প্রাণ ড্রয়ে ফের হাত কামড়াল আর্সেনাল

ড্র হলেও আর্সেনালের জন্য সব শেষ নয়। লিগে ২২ ম্যাচে এটি তাদের ১১তম ক্লিন শিট। তবে পরপর দুটি গোলশূন্য ড্র শিরোপার লড়াইয়ে চাপ বাড়াচ্ছে।

EPL: সিটিকে হারিয়ে ডার্বি জিতে নিল ম্যান ইউ, নিষ্প্রাণ ড্রয়ে ফের হাত কামড়াল আর্সেনাল

ব্রায়ান এমবেউমো

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 January 2026 10:31

দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগে (Premier League) শনিবারের সন্ধ্যায় লেখা হল দু’রকম গল্প। একদিকে, ম্যানচেস্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী সিটিকে (Manchester City) হারিয়ে নতুন কোচের জমানা শুরু করল ইউনাইটেড (Manchester United)। অন্যদিকে, শিরোপার দৌড়ে এগিয়ে থেকেও গোলশূন্য ড্র করে সুযোগ হাতছাড়া আর্সেনালের (Arsenal)।

ক্যারিকের প্রথম ম্যাচেই বাজিমাত

মাইকেল ক্যারিকের (Michael Carrick) দায়িত্বগ্রহণের পর গতকাল প্রথম ম্যাচ। চাপ ছিল, প্রত্যাশাও। কিন্তু মাঠে নেমে হিসেব উল্টে দিল ইউনাইটেড ব্রিগেড। চোট-আঘাতে জর্জরিত সিটির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেন ব্রুনো ফার্নান্দজরা।

প্রথমার্ধে হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) হেড ক্রসবারে লেগে ফেরে। অফসাইডে বাতিল হয় আরও দুটি গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইউনাইটেড। ৬৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের (Bruno Fernandes)  দ্রুত কাউন্টার থেকে পাস পেয়ে নিখুঁত বাঁ-পায়ের শটে গোল করেন ব্রায়ান এমবেউমো (Bryan Mbeumo)। গ্যালারি ফেটে পড়ে উল্লাসে।

উচ্ছ্বাস দ্বিগুণ হয় ৭৬ মিনিটে। প্যাট্রিক ডর্গু (Patrick Dorgu) ব্যবধান বাড়ান। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma) একের পর এক সেভ করলেও হার এড়াতে পারেননি। শেষ দিকে মেসন মাউন্টের (Mason Mount) গোল অফসাইডে বাতিল হলেও তাতে ফল বদলায়নি।

এই জয়ের সুবাদে শুধু গর্বই ফেরাল না ইউনাইটেড, বরং সিটির শিরোপা-স্বপ্নেও বড়সড় ধাক্কা খেল। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখা স্যার অ্যালেক্স ফার্গুসনের (Alex Ferguson) হাসিটাই বলে দিচ্ছিল, দিনটা কার।

ফরেস্টের হাতে আটকে গেল আর্সেনাল

দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের (Nottingham Forest) ময়দানে গোলের রাস্তা খুঁজে পেল না আর্সেনাল। গোলশূন্য ড্র হলেও টেবিলে ৭ পয়েন্টে এগিয়ে রইল মিকেল আর্তেতার (Mikel Arteta) দল।

প্রথমার্ধে একেবারেই নিষ্প্রভ আর্সেনাল। কোনও শটই লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে নামেন বুকায়ো সাকা (Bukayo Saka), লিয়ান্দ্রো ট্রসার্ড (Leandro Trossard), গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। তাতেই কিছুটা গতি ফিরে আসে। সাকার লুপিং হেড দুর্দান্তভাবে বাঁচান ফরেস্ট গোলকিপার ম্যাটজ সেলস (Matz Sels)। ডেকলান রাইসের (Declan Rice) ফ্রি-কিক থেকেও গোল আসেনি। ৯০ মিনিট পেরিয়ে গেলেও ফরেস্টের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ আর্সেনাল।

শিরোপার দৌড়: সুযোগ আর চাপ পাশাপাশি

ড্র হলেও আর্সেনালের জন্য সব শেষ নয়। লিগে ২২ ম্যাচে এটি তাদের ১১তম ক্লিন শিট। তবে পরপর দুটি গোলশূন্য ড্র শিরোপার লড়াইয়ে চাপ বাড়াচ্ছে। অন্যদিকে, সিটিকে হারিয়ে ইউনাইটেড বুঝিয়ে দিলএই লিগে ফর্ম আর আত্মবিশ্বাস বদলাতে সময় লাগে না। একদিকে ক্যারিকের স্বপ্নের শুরু, অন্যদিকে আর্তেতার হিসেবি জার্নি। প্রিমিয়ার লিগে শিরোপার দৌড় তাই আরও জমজমাট, আরও জটিল।


```