Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ ছাঁটাই! কুর্সি হারালেন রুবেন আমোরিম, আপাতত দায়িত্বে কে?

গতকাল লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পর আমোরিম প্রকাশ্যে অভিযোগ তোলেন, ক্লাবের শীর্ষস্তরের হস্তক্ষেপ তাঁর কাজকে প্রভাবিত করছে। সেই মন্তব্যই কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল? 

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ ছাঁটাই! কুর্সি হারালেন রুবেন আমোরিম, আপাতত দায়িত্বে কে?

রুবেন আমোরিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 January 2026 16:09

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে কড়া সিদ্ধান্ত। ১৪ মাসের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) হেড কোচের পদ থেকে সরানো হল রুবেন আমোরিমকে (Ruben Amorim)। সোমবার সকালে ক্লাবের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পরই তাঁর বরখাস্তের কথা সামনে আসে।

২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হাগকে (Erik ten Hag) সরানোর পর মালিক জিম র‍্যাটক্লিফের (Sir Jim Ratcliffe) অনুমোদনে দায়িত্ব পেয়েছিলেন আমোরিম। চুক্তি ছিল ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। কিন্তু ধারাবাহিক হতাশাজনক ফল এবং ক্লাবের পরিচালন কাঠামো নিয়ে প্রকাশ্যে অসন্তোষ—এই দুয়ের জেরেই ওল্ড ট্র‍্যাফোর্ডে আমোরিম-অধ্যায়ে যবনিকা নামল।

গতকাল লিডস ইউনাইটেডের (Leeds United) বিরুদ্ধে ড্রয়ের পর আমোরিম প্রকাশ্যে অভিযোগ তোলেন, ক্লাবের শীর্ষস্তরের হস্তক্ষেপ তাঁর কাজকে প্রভাবিত করছে। সেই মন্তব্যই কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল? উঠছে প্রশ্ন। বর্তমানে প্রিমিয়ার লিগে (Premier League) ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের (Arsenal) থেকে তারা পিছিয়ে ১৭ পয়েন্টে।

ক্লাবের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচের পদ ছেড়েছেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি দায়িত্ব নেন এবং মে মাসে বিলবাওয়ে (Bilbao) উয়েফা ইউরোপা লিগের (UEFA Europa League) ফাইনালে দলকে নিয়ে যান। তবে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন জরুরি বলে মনে করেছে ক্লাব। এতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সম্ভাব্য অবস্থান নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

বিবৃতিতে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখা হয়েছে, আমোরিমের অবদানের জন্য ক্লাব কৃতজ্ঞ। আপাতত বার্নলির (Burnley) বিরুদ্ধে বুধবারের ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন ড্যারেন ফ্লেচার (Darren Fletcher)।


```