Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

Calum McFarlane: ‘কেয়ারটেকার প্রহরী’র হাতে ‘আটক’ গুয়ার্দিওলা! কে এই ক্যালম ম্যাকফারলেন?

ক্যালম ম্যাকফারলেন এখনই স্থায়ী উত্তর নন। কিন্তু গতরাতের পারফরম্যান্স প্রমাণ করে দিল—অ্যাকাডেমির কোচ মানেই যে ডাগআউটে হারিয়ে যাওয়া মুখ, তা হয়তো সবক্ষেত্রে ঠিক নয়। 

Calum McFarlane: ‘কেয়ারটেকার প্রহরী’র হাতে ‘আটক’ গুয়ার্দিওলা! কে এই ক্যালম ম্যাকফারলেন?

ক্যালম ম্যাকফারলেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 January 2026 13:46

দ্য ওয়াল ব্যুরো: ৭ মাস আগে ছিলেন সাউদ্যাম্পটনে৷ ফার্স্ট টিম নয়, অ্যাকাডেমির দায়িত্বে।

৭ সপ্তাহ আগে চেলসির অনূর্ধ্ব-২১ দলে৷

৭ দিন আগে এই চেলসিরই সিনিয়র টিমের বিল্ডিংয়ে পা রাখার ‘বৈধ অধিকার' ছিল না৷

গতকাল সেই ক্যালম ম্যাকফারলেন এতিহাদের ডাগআউটে দাঁড়ালেন৷ রিস জেমস, এনজো ফার্নান্দেজদের নির্দেশ দিলেন৷ অভিভাবকহীন চেলসির কেয়ারটেকার ম্যানেজার হিসেবে উল্টোদিকের প্রতিপক্ষ দিগ্বিজয়ী পেপ গুয়ার্দিওলা! অথচ কিংবদন্তি ম্যানেজার, ১০১১খানা লড়াইয়ের সাক্ষী যিনি, কেরিয়ারের পয়লা অ্যাসাইনমেন্টে সেই তাঁকেই রুখে দিলেন ক্যালম। গতরাতের আগে কেউ যাঁর নামটুকু জানত না, আজ ইংল্যান্ডের তামাম ফুটবল মহল তরুণ ইংরেজ ‘ম্যানেজারে'র বন্দনায় মুখর! পেদ্রো নেটো, কোল পালমাররা সহজ সিটার নষ্ট না করলে স্কোরলাইন ১-১ হওয়ার পরিবর্তে ২-১ কিংবা ৩-১ হতেই পারত!

কে এই ক্যালম ম্যাকফারলেন?

ক্যালম ম্যাকফারলেন (Calum McFarlane) কোনও ‘হঠাৎ গজিয়ে ওঠা’ নাম নন। তিনি বর্তমানে চেলসি-র অনূর্ধ্ব-২১ দলের হেডকোচ। প্রিমিয়ার লিগ ২এ তাঁর দল শীর্ষ চারের মধ্যে রয়েছে। ৯ ম্যাচে ধারাবাহিকতা, কাঠামো আর স্পষ্ট আইডেন্টিটি দেখিয়েছে।

এটাই চেলসিতে প্রথম মরশুম। তার আগে ছিলেন সাউদ্যাম্পটনের অ্যাকাডেমিতে। সিনিয়র টিম নয়যেখানে আলো কম, কিন্তু কাজের গভীরতা বেশি। চেলসিতে আসার পর প্রথমে অনূর্ধ্ব-২১ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ঢুকলেও খুব দ্রুত তাঁকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। ক্লাবের অন্দরের বার্তা পরিষ্কারএই কোচকেই তারা দীর্ঘমেয়াদে দেখছে।

ম্যান সিটির যোগ: গুয়ার্দিওলার ছায়ায় বেড়ে ওঠা

ম্যাকফারলেনের কোচিং ডিএনএ বোঝার জন্য তাকাতে হবে তাঁর আগের ঠিকানার দিকেম্যানচেস্টার সিটি। ২০২০ থেকে তিন বছর সিটির অ্যাকাডেমি সেট-আপে কাজ করেছেন। সেই সময়েই ক্লাবে ছিলেন এনজো মারেসকা (Enzo Maresca) এবং পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)।

শুধু ট্রেনিং গ্রাউন্ড নয়একটা ছকভাঙা দর্শন—পজিশনাল প্লে, বল ছাড়া মুভমেন্ট, ছোট ছোট ডিটেলে পর্যবেক্ষণএই বিষয়গুলি ম্যাকফারলেনের কাজে স্পষ্ট। চেলসিতে সঙ্গে এনেছেন সিটির সেই পুরনো সংযোগঅ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর গ্লেন ভ্যান ডে ক্রান (Glenn van der Kraan) এবং রিক্রুটমেন্ট কো-ডিরেক্টর জো শিল্ডস (Joe Shields)। অর্থাৎ, এই নিয়োগ কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়একটা পরিচিত কাঠামোরই সুচিন্তিত সম্প্রসারণ।

কেয়ারটেকার মানেই সীমিত সময়: দায়িত্ব কতদিনের?

চেলসির মালিকপক্ষ স্পষ্ট করে দিয়েছেসিনিয়র টিমের এই দায়িত্ব আপাতত এক ম্যাচের। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-র বিরুদ্ধে লড়াইটাই ম্যাকফারলেনের ব্রিফ। এরপর কী? ক্লাবের ভেতরে আলোচনা চলছে স্থায়ী কোচ নিয়েলিয়াম রোজেনিয়র (Liam Rosenior) হট ফেভারিট! কিন্তু তিনি আসার আগে এই এক ম্যাচেই ম্যাকফারলেন যা খেল দেখালেন, তাতে বোঝা গেলচাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সাহস তাঁর বিলক্ষণ রয়েছে। গতকাল চেলসির রক্ষণে ভাঙন ধরেনি, বিল্ড-আপ প্লে-তে আতঙ্ক দেখা যায়নি। সবচেয়ে বড় কথাডাগআউটে তাঁর বডি ল্যাঙ্গুয়েজে কোনও ‘অস্থির’ ভাবও ধরা পড়েনি।

কোচিং দর্শন: স্পষ্টতা আর স্বাধীনতা

ম্যাকফারলেন আগেই জানিয়েছিলেনতিনি খেলোয়াড়দের সঙ্গে ‘খোলামেলা আর সৎ’ যোগাযোগে বিশ্বাসী। পারফরম্যান্স, আচরণ, স্ট্যান্ডার্ডসব পরিষ্কার করে বলায় আস্থাশীল। কিন্তু একই সঙ্গে খেলোয়াড়দের ভুল করার স্বাধীনতাও দিতে প্রস্তুত! ফিজিক্যাল দিক থেকে স্পোর্টস সায়েন্স টিমের সঙ্গে সমন্বয়, ট্যাকটিক্যালি ভিডিও অ্যানালিসিস আর মিটিং, মানসিকভাবে ফোকাস আর রেজিলিয়েন্সএই তিন স্তম্ভে তাঁর কাজ দাঁড়িয়ে। ডেটা ব্যবহার করেন, কিন্তু অন্ধভাবে নয়। কোচিং আর পর্যবেক্ষণের সহায়ক হিসেবে।

এই দর্শনেরই ঝলক মিলল এতিহাদে। কাগজে কলমে পিছিয়ে থাকা চেলসি খেলল চোখে চোখ রেখে। অভিজ্ঞতার ঘাটতি ছিল, কিন্তু ভয়? একবিন্দু নয়! আর এহেন অকুতোভয় দাপটই হয়তো অস্থায়ী কোচের সবচেয়ে বড় পরিচয়! ক্যালম ম্যাকফারলেন এখনই স্থায়ী উত্তর নন। কিন্তু গতরাতের পারফরম্যান্স প্রমাণ করে দিলঅ্যাকাডেমির কোচ মানেই যে ডাগআউটে হারিয়ে যাওয়া মুখ, তা হয়তো সবক্ষেত্রে ঠিক নয়। সঠিক পরিবেশ, স্পষ্ট দর্শন আর চাপ সামলানোর ক্ষমতা থাকলেঅচেনা নামও রাতারাতি ঘরের মুখ হয়ে উঠতে পারে।


```