Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

EPL: রুখে দিল লিভারপুল, ম্যান সিটির হোঁচটের ফায়দা নিতে ব্যর্থ আর্সেনাল

ড্রয়ের ফলে আর্সেনাল লিগের শীর্ষে থাকল, ম্যান সিটির থেকে ছয় পয়েন্ট এগিয়ে। কিন্তু আট পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া। 

EPL: রুখে দিল লিভারপুল, ম্যান সিটির হোঁচটের ফায়দা নিতে ব্যর্থ আর্সেনাল

হতাশ জেসুস

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 January 2026 10:27

দ্য ওয়াল ব্যুরো: সুযোগটা এসেছিল হাতের কাছেই। ম্যানচেস্টার সিটির (Manchester City) টানা ড্রয়ের পর প্রিমিয়ার লিগে (Premier League) লিড আরও চওড়া করার রাস্তা খুলে গিয়েছিল আর্সেনালের (Arsenal) সামনে। কিন্তু এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium) লিভারপুলের (Liverpool) বিরুদ্ধে ০–০ ড্র করে সেই সুযোগ নষ্ট করল মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। ঘরের মাঠে এই প্রথম গোলশূন্য আর্সেনাল। শীর্ষে থাকলেও স্বস্তি নয়, বরং হিসেব কষার রাতের সাক্ষী রইল গানার্সরা।

আর্সেনালের নিয়ন্ত্রণ, লিভারপুলের সুযোগ মিস

ম্যাচের শুরুতে গ্যালারির আবহ ছিল টানটান। কিন্তু মাঠে সেই উত্তেজনা খুব বেশি প্রতিফলিত হয়নি। ‘গোরেত্তি’র (Storm Goretti) জেরে বৃষ্টির দাপট আর হাওয়ায় দুই দলই স্বচ্ছন্দে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। প্রথমার্ধে বলের ছিল মূলত আর্সেনালের দখলে। লিভারপুলকে বেশ খানিকটা চেপে ধরলেও পাকা সুযোগ তৈরি হয়নি।

উলটে বিরতির ঠিক আগে লিভারপুলের সামনে লিড নেওয়ার দরজা খুলে যায়। উইলিয়াম সালিবার (William Saliba) ব্যাকপাসে বিপদে পড়েন ডেভিড রায়া (David Raya)। গোলরক্ষক জায়গা ছাড়তেই কনর ব্র্যাডলির (Conor Bradley) লব, কিন্তু বল গিয়ে লাগে ক্রসবারে। ওই এক মুহূর্তে পুরো স্টেডিয়াম কার্যত স্তব্ধ।

দ্বিতীয়ার্ধ: দখল বদলাল, ফল নয়

বিরতির পর ছবিটা উল্টো। বলের দখল আর আক্রমণের ভার নেয় লিভারপুল। যদিও ফাইনাল থার্ডে নিষ্প্রাণ, নির্বিষ মার্টিনেলিরা। মহম্মদ সালাহ (Mohamed Salah) আফ্রিকা কাপ (AFCON) খেলতে জাতীয় দলে, আলেকজান্ডার ইসাক (Alexander Isak) ও হুগো একিটিকে (Hugo Ekitike) চোটের জেরে বাইরে। ফলে ফ্রন্ট থ্রি-তে তেমন ধার ছিল না।

জেরেমি ফ্রিমপং (Jeremie Frimpong) বারবার গতি বাড়িয়ে সমস্যা তৈরি করলেও ফাইনাল বলটা ঠিকঠাক নিশানায় পড়েনি। ডোমিনিক সোবোস্লাই (Dominik Szoboszlai) ফ্রি-কিক থেকে আতঙ্ক জাগালেও গোল আসেনি।

আর্সেনালের আক্রমণও একই রকম নিষ্প্রভ। ভিক্টর গিয়োকারেসের (Viktor Gyokeres) ওপেন-প্লে থেকে গোল খরা বেড়ে দাঁড়াল ১০ ম্যাচ। শেষ দিকে গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus), ননি মাদুয়েকে (Noni Madueke), এবেরেচি এজে (Eberechi Eze) ও গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli) নামলেও দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইমের আগে একটাও শট অন টার্গেট নেই।

টেবিলের হিসেব

ড্রয়ের ফলে আর্সেনাল লিগের শীর্ষে থাকল, ম্যান সিটির থেকে ছয় পয়েন্ট এগিয়ে। কিন্তু আট পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া। টানা ২২ বছর পর লিগ জেতার স্বপ্নে এমন ম্যাচগুলোই পরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না তো?

অন্যদিকে লিভারপুলের জন্য এই এক পয়েন্ট গুরুত্বপূর্ণ। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে তারা চতুর্থ স্থানে জায়গা পোক্ত করল। নিউক্যাসল (Newcastle) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) থেকে তিন পয়েন্ট এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে সুবিধাজনক জায়গায় আর্নে স্লটের বাহিনী ।


```