Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

Premier League Title Race: আর্সেনালকে রুখে দিল ব্রেন্টফোর্ড, ম্যান সিটির সঙ্গে পয়েন্টের ফারাক কমে মাত্র ৪

Arsenal slip, City close gap: ২২ বছর পর লিগ জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল। কিন্তু এই ড্রয়ে স্পষ্ট—শেষ ১২ ম্যাচে সামান্য ভুলও বড় মূল্য চোকাতে পারে। আর প্রতিপক্ষের সেই স্খলনেই ভরসা রাখছে সিটি।

Premier League Title Race: আর্সেনালকে রুখে দিল ব্রেন্টফোর্ড, ম্যান সিটির সঙ্গে পয়েন্টের ফারাক কমে মাত্র ৪

আর্সেনাল বনাম ব্রেন্টফোর্ড

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 17:11

দ্য ওয়াল ব্যুরো: সমর্থকরা যে ভয়টা পেয়েছিলেন সেটাই হল! ফর্মে থাকা ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে হোঁচট খেল আর্সেনাল৷ ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হতেই পিছু ধাওয়া করা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ফারাক কমে দাঁড়াল ৪! এখনও বাকি ১২ ম্যাচ। দু'দলেরই বেশ কিছু কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়া বাকি৷ কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে পালের হাওয়া কিছু পেপ গুয়ার্দিওলার ছেলেদের দিকেই বইছে।

লিড নিলেও স্বস্তি নেই

গতরাতের ম্যাচে ছয় পয়েন্টে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। তা হাতছাড়া করল আর্সেনাল (Arsenal)। এক ঘণ্টা পেরোনোর পর ননি মাদুয়েকের (Noni Madueke) হেডে এগিয়ে যায় লিগের শীর্ষে থাকা দল। পিয়েরো হিনকাপিয়ের ক্রস থেকে ব্যাক পোস্টে উঠে নিখুঁত হেড। গোলকিপার কাওইমিন কেলেহারের সেভ করার কোনও সুযোগ ছিল না।

প্রথমার্ধে অবশ্য মোটের উপর ব্রেন্টফোর্ডকেই বেশি করে ছন্দে দেখা যায়। ইগর থিয়াগোর জোরালো হেড দুর্দান্ত সেভ করে ঠেকান ডেভিড রায়া (David Raya)। নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে এই সেভটাই অর্ধের সেরা মুহূর্ত। উইলিয়াম সালিবা ও কাই হাভার্টজ অনুপস্থিত থাকায় কিছুটা চাপে ছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে মার্টিন ওডেগার্ডকে নামান মিকেল আর্তেতা (Mikel Arteta)। তাতে আক্রমণের গতি বাড়ে। কিন্তু গোলের পর চাপ ধরে রাখা সম্ভব হয়নি।

সেট-পিসেই ভাঙল রক্ষণ

আর্সেনালের শক্তি সেট-পিস। কিন্তু এদিন একই অস্ত্রেই বিদ্ধ হল তারা। মাইকেল কায়োডের বক্সে ভেসে আসা লং-থ্রো সেপ ভ্যান ডেন বার্গ ফ্লিক করেন। কিয়ান লুইস-পটার (Keane Lewis-Potter) ওডেগার্ডকে পিছনে ফেলে হেডে সমতা ফেরান। এর আগে একবার একেবারে ফাঁকা হেড বাইরে পাঠিয়েছিলেন লুইস-পটার। শেষ কুড়ি মিনিটে ব্রেন্টফোর্ডই তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার কাছাকাছি ছিল। থিয়াগোর শট রায়া আবারও বাঁচান। ক্রিশ্চিয়ান মসকেরা শেষ মুহূর্তে ট্যাকল করে নিশ্চিত গোল আটকে দেন। স্টপেজ টাইমে থিয়াগোর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। অন্য প্রান্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির সুযোগ এগিয়ে এসে সেভ করেন কেলেহার। 

শিরোপা লড়াইয়ে নতুন সমীকরণ

এই ড্রয়ে শীর্ষে থাকলেও ব্যবধান কমে দাঁড়াল চার পয়েন্ট। এখনও ম্যানচেস্টার সিটির (Manchester City) মাঠে খেলতে যেতে হবে আর্সেনালকে। সেই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে শিরোপাদখলের অভিমুখ। অন্যদিকে ব্রেন্টফোর্ডের (Brentford) জন্য এক পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ফুটবলে যোগ্যতা অর্জনের লড়াইয়ে তারা এখনও সাত নম্বরে। ঘরের মাঠে এই মরশুমে মাত্র দু’বার হেরেছে।

২২ বছর পর লিগ জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল। কিন্তু এই ড্রয়ে স্পষ্টশেষ ১২ ম্যাচে সামান্য ভুলও বড় মূল্য চোকাতে পারে। আর প্রতিপক্ষের সেই স্খলনেই ভরসা রাখছে সিটি।


```