Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

EPL: ব্যবধান কমে দাঁড়াল ৩ পয়েন্ট! ফুলহ্যামকে হারিয়ে আর্সেনালের উপর চাপ বাড়াল ম্যান সিটি

লিগ লিডার্স তারাই৷ আর্সেনাল৷ কিন্তু কয়েক সপ্তাহ আগে যে ব্যবধান অনতিক্রম্য বলে মনে হচ্ছিল, এবার সেটাই নাগালের মধ্যে টেনে আনল ম্যানচেস্টার সিটি।

EPL: ব্যবধান কমে দাঁড়াল ৩ পয়েন্ট! ফুলহ্যামকে হারিয়ে আর্সেনালের উপর চাপ বাড়াল ম্যান সিটি

নায়ক ফের হালান্ড

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 February 2026 10:29

দ্য ওয়াল ব্যুরো: লিগ লিডার্স তারাই৷ আর্সেনাল৷ কিন্তু কয়েক সপ্তাহ আগে যে ব্যবধান অনতিক্রম্য বলে মনে হচ্ছিল, এবার সেটাই নাগালের মধ্যে টেনে আনল ম্যানচেস্টার সিটি। গতরাতে এতিহাদে ফুলহ্যামকে কার্যত গুঁড়িয়ে দিলেন আর্লিং হালান্ডরা। স্কোরলাইন: ৩-০। কার্যত একতরফা আধিপত্য! যার সুবাদে প্রিমিয়ার লিগ টেবিলে ২৬ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘাড়ে নি:শ্বাস ফেলতে শুরু করেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। গানার্সরা এক ম্যাচ কম খেলে ৫৬-তে দাঁড়িয়ে৷ আজ তাদের মুখোমুখি ছন্দে থাকা ব্রেন্টফোর্ড৷ ইতিবাচক রেজাল্ট না এলে বিপদ বাড়বে বই কমবে না!

প্রথমার্ধেই ম্যাচ সেরে দিল সিটি

ঘরের মাঠে (Etihad Stadium) শুরু থেকেই ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি (Manchester City)। মাত্র ১৫ মিনিটের ঝড়েই ম্যাচের রং বদলে যায়। নতুন মুখ আন্তোয়ান সেমেনিয়ো (Antoine Semenyo) গোল করে দলকে এগিয়ে দেন। এরপর নিকো ও’রাইলি (Nico O'Reilly) ব্যবধান বাড়ান। ফুলহ্যাম (Fulham) রক্ষণ তখন কার্যত কোণঠাসা।

প্রথমার্ধের এই আগ্রাসনেই লড়াইয়ের ভবিষ্যৎ ভিত তৈরি হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড (Erling Haaland) প্রায় দু’মাস পর ওপেন প্লে থেকে গোল করে নিজের খরাও কাটান। এরপরই তাঁকে তুলে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। সিটির দাপট এতটাই ছিল, যে ফুলহ্যাম পুরো ম্যাচে তেমন উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারেনি।

আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা

এই জয়ের ফলে আর্সেনালের (Arsenal) উপর চাপ বাড়ল। মিকেল আর্তেতার (Mikel Arteta) দল যদি ব্রেন্টফোর্ডের (Brentford) বিরুদ্ধে হোঁচট খায়, তাহলে ব্যবধান আরও কমে আসবে। দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে লিগ জেতার স্বপ্নে থাকা গানার্সদের জন্য এখন প্রতিটি ম্যাচ কার্যত ফাইনাল।

বাকি ফলাফল 

গতরাতে অন্য ম্যাচে লিভারপুল (Liverpool) স্টেডিয়াম অব লাইটে (Stadium of Light) ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে (Sunderland)। ভার্জিল ভ্যান ডাইকের (Virgil van Dijk) হেডই ম্যাচের ভাগ্য নির্ধারণ! কোচ আর্নে স্লটের (Arne Slot) উপর যে চাপ তৈরি হয়েছিল, এই জয় তা কিছুটা হলেও লাঘব করল। শীর্ষ চারে ঢোকার লড়াইয়ে এখনও টিকে রয়েছে তারা।

পাশাপাশি অ্যাস্টন ভিলা (Aston Villa) শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-০-তে হারিয়েছে ব্রাইটনকে (Brighton)। ফলে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে তারা বেশ শক্ত অবস্থানে। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest) গোলশূন্য ড্র করেছে উলভসের (Wolves) বিরুদ্ধে। যার জেরে চাকরি খোয়ালেন কোচ শন ডাইচ (Sean Dyche)। 


```