ক্লাব পতাকা উত্তোলনের পাশাপাশি ক্লাব তাঁবুতে কেক কেটে চ্যাম্পিয়নের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া হয়। ক্লাব সভাপতি টিমের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আড়াই লক্ষ টাকা চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।

ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল
শেষ আপডেট: 28 May 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন (Kanyashree Cup Champion East Bengla) হয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। হতাশার চোরাগলিতে ঢুকে পড়া ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে যা বাড়তি অক্সিজেন। এই সাফল্য লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবকে বাড়তি উৎসাহ দেবে এটা বলাই যায়। বুধবার সেই সাফল্য উদযাপন (Celebration) হল ক্লাব তাঁবুতে।
বুধবার সকালে প্রথাগত নিয়ম মেনে কন্যাশ্রী কাপ ২০২৪-২৫ চ্যাম্পিয়ন টিম ক্লাব পতাকা উত্তোলন (Flag Hosting) করল ক্লাব তাঁবুতে। দলের সকল খেলোয়াড়, প্রশিক্ষক, সাপোর্টিং স্টাফরা ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সাধারণ সচিব রূপক সাহা, আইএফএ. সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কার্যকরী সমিতির সদস্য মানব পাল-সহ অন্যান্যরা।
ক্লাব পতাকা উত্তোলনের পাশাপাশি ক্লাব তাঁবুতে কেক কেটে চ্যাম্পিয়নের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া হয়। ক্লাব সভাপতি টিমের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আড়াই লক্ষ টাকা (Rs 2.5 Lakh) চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি আগামীতে এএফসি চ্যাম্পিয়নশিপে টিম যাতে ভাল ফল করতে পারে তার জন্য কোচকে ক্লাবের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা দেওয়ার কথা বলেন।
ক্লাব সচিব রূপক সাহা এবং আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় তাঁদের বক্তব্যের মাধ্যমে টিমের সকল খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল দলের কোচ আন্টোনি আদ্রেউস বলেন, দলের সকল খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কর্মকর্তাদের একটা মেলবন্ধন টিম ওয়ার্কের মতো কাজ করেছে, মহিলা ফুটবলে দ্বিমুকুট জেতার পিছনে সেটার ভূমিকা অনস্বীকার্য।