Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গোয়ার ডিফেন্স ভাঙতে এই ফুটবলারকে ‘টার্গেট’ করল ইস্টবেঙ্গল

গত মরশুমে এই সেন্ট্রাল ডিফেন্ডারটির নামের পাশে ছিল ১টি ক্লিনশিট, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লকিং, ১৬টি রিকভারি এবং ১৫টি ক্লিয়ারেন্স।

গোয়ার ডিফেন্স ভাঙতে এই ফুটবলারকে ‘টার্গেট’ করল ইস্টবেঙ্গল

নিম দোরজি তামাং

শেষ আপডেট: 6 June 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ইস্টবেঙ্গল (East Bengal) মানেই ব্যর্থতার ইতিহাস। সমর্থকরা প্রতিবারই আশা নিয়ে বুক বাঁধেন, কিন্তু মরশুম শেষে শুধু ব্যর্থতাই সঙ্গী হয়। তবুও তাঁরা দলের জন্য গলা ফাটান, চোখের জল ফেললেও দলের বিপদে সঙ্গী হন। এবার তাই সমর্থকদের জন্যই সাফল্য পেতে মরিয়া লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের কর্তৃপক্ষ ও ইনভেস্টর। তাই মরশুম শুরুর অনেক আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছেন তাঁরা।

অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। গত আইএসএলে প্রথম ছয় ম্যাচে বিপর্যয় না ঘটলে হয়তো প্লে অফেও পৌঁছে যেত তারা। এবার তাই প্রথম থেকেই কোমর বেঁধে নামতে চাইছে মশাল বাহিনী। দলের চাণক্য ব্রুজোঁর পরামর্শ মতো তাঁরা বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি পর্ব সম্পন্ন করে ফেলেছেন। ইতিমধ্যেই দলের পুরনো কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন নতুন ফুটবলারকেও এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে।

 

এর মধ্যেই জানা গিয়েছে, এফসি গোয়ার (FC Goa) এক ডিফেন্ডারকে টার্গেট করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। গত মরশুমে তিনি এফসি গোয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন। এই ফুটবলার হলেন সিকিমের ২৯ বছরের নিম দোরজি তামাং (Nim Dorjee Tamang)। গত মরশুমে এই সেন্ট্রাল ডিফেন্ডারটির (Central Defender) নামের পাশে ছিল ১টি ক্লিনশিট, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লকিং, ১৬টি রিকভারি এবং ১৫টি ক্লিয়ারেন্স

ভারতীয় ফুটবলেও তিনি অপরিচিত নন। গোয়ার আগে খেলেছেন হায়দরাবাদের জার্সিতে সবথেকে বড় বিষয় হলগত মরশুমে তাঁর পাসিং অ্যাকিউরেসি ছিল ৮৬ শতাংশ এবং সফল পাস বাড়িয়েছেন ১৬৬টি। 

ইস্টবেঙ্গল রক্ষণের গতবার বেহাল দশা বারবার প্রকট হয়েছিল। বহু ম্যাচেই রক্ষণের দুর্বলতায় লিড ধরে রাখতে পারেনি তারা এবার নিম দোরজি তামাং এসে ইস্টবঙ্গেলের রক্ষণে ভরসা দিতে পারেন কি না, সেটাই দেখার


```