Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ক্লাব চ্যাম্পিয়নস লিগ ফেরাতে উদ্যোগী এই দেশের ক্রিকেট বোর্ড

ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, “নিঃসন্দেহে ভবিষ্যতে এমন একটি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে পুরুষ ও মহিলা উভয় দলই খেলবে। এটা হবে ক্রিকেটের জন্য স্বাভাবিক ও পরবর্তী পদক্ষেপ।”

ক্লাব চ্যাম্পিয়নস লিগ ফেরাতে উদ্যোগী এই দেশের ক্রিকেট বোর্ড

চ্যাম্পিয়নস লিগ টি-২০-এর চূড়ান্ত সংস্করণটি ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

শেষ আপডেট: 6 June 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: একসময় গুটিকয়েক দেশ ক্রিকেট (Cricket) খেলত। কিন্তু টি-টোয়েন্টি (T-20) ফরম্যাটের আগমনের পর বিশ্বজনীন হয়েছে ক্রিকেটে। এখন ১০০-র বেশি দেশ আইসিসির (ICC) সক্রিয় বা সহযোগী সদস্য। বিশ্বের নানা দেশে এখন হচ্ছে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার দাবি উঠেছে ফুটবলের মতোই বিভিন্ন দেশের সেরা ক্রিকেট দলগুলিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগের (World Club Champions League) আয়োজন করা হোক।

তবে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চ্যাম্পিয়নস লিগ আগেও ছিল। আইপিএল জন্মের দুই বছরের মধ্যেই ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগ আত্মপ্রকাশ করেছিল। কিন্তু ছয় বছর চলার পরই তা বন্ধ হয়ে যায়। সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি পর্যায়ের লিগটি হয়েছিল ২০১৪ সালে।

তবে সেই লিগ আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানিয়েছেন, “নিঃসন্দেহে ভবিষ্যতে এমন একটি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে পুরুষ ও মহিলা উভয় দলই খেলবে। এটা হবে ক্রিকেটের জন্য স্বাভাবিক ও পরবর্তী পদক্ষেপ।

ইসিবি সূত্রে জানা গিয়েছে, এই টুর্নামেন্ট এখন পরিকল্পনার প্রাথমিক স্তরে রয়েছে। গোল্ড বলেছেন, “এটা এখনও পরিকল্পনার মধ্যে আছে। তবে এটি হতে পারে পরবর্তী বড় ঘটনা।

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি চালু ছিল ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এই টুর্নামেন্ট এক সঙ্গে চালু করেছিল ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তবে খুব বেশি দর্শক না পাওয়ায় এবং আর্থিকভাবে সফল না হওয়ায় এটি বন্ধ হয়ে যায়।

২০০৯ সালে রিচার্ড গোল্ড ছিলেন সমারসেট ক্লাবের প্রধান নির্বাহী।  তাঁর ক্লাবই ২০০৯ সালের প্রথম আসরে তৎকালীন আইপিএল চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সকে হারিয়ে চমক দেখিয়েছিল চ্যাম্পিয়নস লিগে। সেই স্মৃতি মনে করে গোল্ড বলেন, “সেই টুর্নামেন্ট সময়ের আগেই এসেছিল। বাণিজ্যিকভাবে টিকতে পারেনি, তবে খুব ভাল একটা আয়োজন ছিল।

এখন অবশ্য পরিস্থিতি পাল্টেছে। টি-টোয়েন্টি মানেই এখন ক্রিকেটের সঙ্গে বিনোদনের মিশেল। আইপিএলের টিআরপি এখন পাল্লা দিচ্ছে লা লিগা বা ইপিএলের সঙ্গেও। এমনকি রাশিয়া, জার্মানিতেও খুবই জনপ্রিয় আইপিএল। আমেরিকাও শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ। চিনেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। নামিবিয়া, নেপাল, হংকং তো এখন ক্রিকেট বিশ্বের পরিচিত নাম। তাই নতুন ভাবে চ্যাম্পিয়নস লিগ শুরু হলে তা জনপ্রিয় হবে, এমনটাই মনে করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

তবে এমন একটি টুর্নামেন্ট চালু করার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল আন্তর্জাতিক ক্রিকেটের সূচির মধ্যে জায়গা করে নেওয়া। আরও একটি বড় বিষয় হল, ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির অংশগ্রহণ। বর্তমানে আইপিএলের ১০টির মধ্যে ৮টি দল এবং মহিলাদের ডব্লিউপিএলের ৫টির মধ্যে ৪টি দল ভারতের বাইরে লিগ চালায়। তাই তাদের সম্মতি ছাড়া এই উদ্যোগ সফল হবে কি না, সেই নিয়ে প্রশ্ন থাকছেই।


```