Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

East Bengal Vs Mohun Bagan | আবার গোল ইস্টবেঙ্গলের, হলুদ কার্ড দেখলেন দিয়ামানতাকোস

স্পটকিক থেকে নিখুঁত শটে জাল খুঁজে নিলেন দিয়ামানতাকোস। সঠিক আন্দাজে বাঁ দিকে ঝাঁপ দিয়েছিলেন মোহনবাগানের গোলকিপার বিশাল। তবু তাঁর বাড়ানো হাতের নাগালের বাইরে বল ছুটে ঢুকে গেল জালে।

East Bengal Vs Mohun Bagan |  আবার গোল ইস্টবেঙ্গলের, হলুদ কার্ড দেখলেন দিয়ামানতাকোস

দিয়ামানতাকোস।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ডার্বির (Kolkata Derby) রোমাঞ্চে এগিয়ে গেল ইস্টবেঙ্গল (East Bengal- Mohun Bagan)। স্পটকিক থেকে নিখুঁত শটে জাল খুঁজে নিলেন দিয়ামানতাকোস। সঠিক আন্দাজে বাঁ দিকে ঝাঁপ দিয়েছিলেন মোহনবাগানের গোলকিপার বিশাল। তবু তাঁর বাড়ানো হাতের নাগালের বাইরে বল ছুটে ঢুকে গেল জালে।

ডুরান্ড কাপে সেমিফাইনালের টিকিট দখলে মরিয়া কলকাতার দুই প্রধানই। যুবভারতীর সবুজ গ্যালারিতে দুই স্প্যানিশ কোচ— যেন মগজাস্ত্রের এক তীব্র লড়াই। তবে চোট সমস্যায় ভুগছে দুই শিবিরই। মোহনবাগানে নেই মনবীর সিং ও কিয়ান নাসিরি, অন্যদিকে ইস্টবেঙ্গল নেমেছে মহম্মদ রশিদকে ছাড়াই। সব বাধা পেরিয়ে তাই মরসুমের প্রথম ডার্বি ঘিরে উত্তাপ তুঙ্গে।

অবশ্য গোলের আগে জমে ওঠে নাটকীয়তা। অলড্রেডের পা থেকে বল কেড়ে নেন মহেশ। ছুটে যাচ্ছিলেন বক্সের দিকে, ঠিক তখনই তাঁকে ফাউল করে বসেন অলড্রেড। গোলের একেবারে সামনেই ফ্রি-কিকের সুযোগ পায় ইস্টবেঙ্গল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লাল-হলুদের আক্রমণভাগ।

গ্রুপ পর্বে নয়, এ বার সরাসরি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। কলকাতা লিগে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারিয়েছিল মোহনবাগানকে, যদিও সেই ম্যাচে দুই শিবিরই নামেনি মূল দলের তারকাদের নিয়ে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে পাসাং দর্জি তামাং এর পরিবর্তে মোহনবাগান আক্রমণ বাড়াতে জেসন কামিংস মাঠে নামায়। ম্যাচের ৪৮ মিনিটে শাহাল আব্দুল সামাদ একটি শট বার পোস্টের কিছুটা বাইরে থেকে চলে যায়। ৫২ মিনিটে মহেশের বাড়ানো বলে দিয়ামনতাকোসের শটে দ্বিতীয় গোলটি করে ফেলেন। সেই সঙ্গে লাল হলুদ সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পরে।


```