Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

'অস্কারের কোচিংয়ে ধীরে ধীরে সাফল্য আসছে', সন্দীপ ইস্যুতে কোচের পাশে ইস্টবেঙ্গল কর্তা

ইস্টবেঙ্গল কর্তার কথায় - সন্দীপ নন্দী বা অন্য কারও সঙ্গে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। সব খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ভাল। যা কিছু হবে, তা সবার সামনেই আলোচনা করে হবে। 

'অস্কারের কোচিংয়ে ধীরে ধীরে সাফল্য আসছে', সন্দীপ ইস্যুতে কোচের পাশে ইস্টবেঙ্গল কর্তা

সন্দীপ নন্দী, নীতু সরকার, অস্কার ব্রুজো

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 October 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield Final) মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছে টাইব্রেকারে হারের দুদিনের মধ্যে ইস্টবেঙ্গল (East Bengal FC)-এর গোলকিপার কোচের (Goalkeeper Coach) পদ ছেড়েছেন সন্দীপ নন্দী (Sandip Nandy)। তাঁর নিশানায় রয়েছেন দলের হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। অভিযোগ, তিনি তাঁকে অপমান করেছেন। এই বিষয়টি নিয়ে মুখ খুলে অস্কারের পাশেই দাঁড়ালেন লাল-হলুদ কর্তা দেবব্রত ওরফে নীতু সরকার (Debabrata Sarkar)।

অস্কার ব্রুজোর কোচিংয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দল, আর এখন সব মনোযোগ সুপার কাপে (Super Cup) রয়েছে। গত ডার্বি ম্যাচে ভাল ফল না এলেও দলের পারফরম্যান্সে খুশি আমরা - সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন নীতু। পাশাপাশি সন্দীপ নন্দী ইস্যুতে তাঁর স্পষ্ট বার্তা, “অস্কারের নেতৃত্বেই আমরা সামনে এগোব। সন্দীপ নন্দী কোনও চিঠি (Letter) দেননি। তাঁকে বলেছিলাম, তোমার বক্তব্য ক্লাব বা ইমামির কাছে রাখো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখন আমাদের একমাত্র লক্ষ্য সুপার কাপ।”

ইস্টবেঙ্গল কর্তার কথায় - সন্দীপ নন্দী বা অন্য কারও সঙ্গে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। সব খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক ভাল। যা কিছু হবে, তা সবার সামনেই আলোচনা করে হবে। ক্লাব এবং ইমামি গ্রুপের (Emami Group) সম্পর্ক নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন দেবব্রত। বলেছেন, তাঁরা একসঙ্গেই কাজ করছেন। এই প্রেক্ষিতে তাঁদের সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, দলের পাশে থাকুন। এখন লগ্নিকারী ছাড়া অন্য কোনও পথ নেই।

শিল্ড ফাইনালে ৯০ মিনিটের পর যখন পেনাল্টি শুটআউট শুরু হবে ঠিক সেই মুহূর্তে অস্কার গোলকিপার বদল করেছিলেন। প্রভসুখান গিলের জায়গায় নামান দেবজিৎ মজুমদারকে। তারপর ম্যাচ হেরে অস্কার বলেছিলেন - দলের এক সাপোর্ট স্টাফের কথায় তিনি দেবজিৎকে নামিয়েছিলেন। সেই সাপোর্ট স্টাফ ছিলেন সন্দীপই।

সেই ঘটনার রেশ বজায় ছিল। সুপার কাপ খেলতে গত সোমবার গোয়ায় নামতেই প্রকাশ্যে আসে দলের অন্তর্দ্বন্দ্ব। প্রধান কোচ অস্কার ব্রুজোর রোষে পড়েন গোলকিপিং কোচ সন্দীপ নন্দী। ফলত, অপমানিত বোধ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

সূত্র মারফৎ জানা গেছে, গোয়ায় নামার পর সন্দীপ কোচ অস্কারকে 'গুড মর্নিং' বলেছিলেন। কিন্তু তার প্রত্যুত্তরে অস্কার নাকি তাঁকে রূঢ় ভাষায় কিছু কথা শুনিয়ে দেন। পুরো টিম, প্লেয়ারদের সামনেই নাকি তাঁকে অপমান করেন অস্কার। এরপরই আর ইস্টবেঙ্গলে না থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সন্দীপ নন্দী।

ইতিমধ্যে এও জানা গেছে, ইস্টবেঙ্গল, ইমামি, আইএফএ সহ পাঁচ জায়গায় অস্কারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন সন্দীপ। কিন্তু তিনি সুপার কাপ পর্যন্ত অপেক্ষা করে যাবেন। লাল-হলুদেরই প্রাক্তন গোলকিপারের বক্তব্য, তিনি চান দল ভাল করুক। তাই এখন কারও মনোযোগ নষ্ট করতে চান না। যা হবে সুপার কাপের পর। 


```