Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

গুইতের গোলে কালীঘাটকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উঠল ইস্টবেঙ্গল

এদিনের জয়ের পর আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বিনো জর্জের ছাত্ররা। 

গুইতের গোলে কালীঘাটকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উঠল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 August 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী ডার্বিতে জেতার পরের ম্যাচেই বেহালা এসএসকে বড় ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরই অবশ্য লাল-হলুদ ব্রিগেড পুলিশের ব্যারিকেডে আটকে তিন পয়েন্ট খোয়ায়। এর মধ্যে অবশ্য ডুরান্ডে কাপে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবকে। ইতিমধ্যেই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে উঠে গিয়েছে ডুরান্ডের শেষ আটে। আর জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনের ম্যাচে তারা এদিন হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে (East Bengal vs Kalighat SLA)।

চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচে জিততেই হতো বিনো জর্জের ছেলেদের। দল খুব একটা ভাল না খেললেও সেই লক্ষ্যে সফল ইস্টবেঙ্গল। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল তারা।

চোটের কারণে এদিনও মাঠে নামেননি মনতোষ মাঝি, জেসিন টিকে ও মনতোষ চাকলাদার। কার্ড সমস্যায় ছিলেন না দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ডেভিড ও প্রভাত লাকড়া। তবে সিনিয়র ব্রিগেডের তিন খেলোয়াড় সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার ও এডমুন্ড লালরিনডিকাকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন বিনো।

এদিন লাল-হলুদকে ম্যাচের শুরুতে অনেকটাই নিষ্প্রভ দেখাচ্ছিল। মাঝমাঠের ভুল বোঝাবুঝিতে সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না। ০-০ অবস্থায় প্রথমার্ধ শেষ করেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ভানলালপেকা গুইতে। এদিনের জয়ের পর আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বিনো জর্জের ছাত্ররা। দুটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে।  


```