ফেডেরার নিজের জন্মদিন উদযাপন করেছেন প্রাক্তন কিউয়ি অধিনায়কের সঙ্গে।

রজার ফেডেরার ও কেন উইলিয়ামসন
শেষ আপডেট: 8 August 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: ৮ অগস্ট ক্রীড়া-বিশ্বের কাছে একটি বিশেষ দিন। এই দিনই জন্ম হয়েছিল দুই মহান ক্রীড়াবিদের। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা সদর্পে পদচারণা করেছেন। এই দুই মহাতারকা হলেন- টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer) ও বর্তমান ক্রিকেট-বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন (Ken Williamson)। দু’জনেই আজ ভেসে গিয়েছেন জন্মদিনের (Birthday) শুভেচ্ছাবার্তায়।
আজ ৪৪ বছরে পা দিলেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা ফেডেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাবের মালিক ফেডেরারকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বিশ্ব-জোড়া অগণিত ভক্ত। তাঁর প্রায় আড়াই দশকের কেরিয়ারে বহু খেতাব জেতার পাশাপাশি বেশিরভাগ সময়ই ছিলেন শীর্ষ তালিকায়। টেনিস তারকাদের মধ্যে তিনি সবথেকে ধনী ক্রীড়াবিদ। তাঁর মোট সম্পদের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলারেরও বেশি।
৮ অগস্ট নিউজিল্যান্ডের ক্রিকেটার কেন উইলিয়ামসনেরও জন্মদিন। ফেডেরার নিজের জন্মদিন উদযাপন করেছেন প্রাক্তন কিউয়ি অধিনায়কের সঙ্গে। কেন রাফার থেকে নয় বছরের ছোট। এই দুই তারকা ক্রীড়াবিদেরই পরিচিতি রয়েছে চাপের মুখে মাথা ঠান্ডা রাখার জন্য। দু’জনে বরাবরই প্রতিপক্ষকে সম্মান দিয়ে এসেছেন।
ফেডেরার অবশ্য অবসর বৃত্তে প্রবেশ করেছেন কয়েক বছর আগে। ২০২২ সালে লেভার কাপে তিনি কেরিয়ারের শেষ ম্যাচ খেলে র্যাকেট তুলে রাখেন। তবে উইলিয়ামসন এখনও বহাল তবিয়তে রাজত্ব করে চলেছেন বাইশ গজের দুনিয়ায়। নিউজিল্যান্ড ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তিনি।