এবারের তালিকায় দাপট দেখিয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির ফুটবলাররা। তালিকায় এই ক্লাব থেকে রয়েছেন ৯ জন ফুটবলার। পাশাপাশি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে রয়েছেন তিন জন করে ফুটবলার।

ব্যালন ডি'অর
শেষ আপডেট: 8 August 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: শেষ দেড় দশকে ব্যালন ডি'অর-এ (Ballon d'Or) একছত্র আধিপত্য দেখিয়েছেন ফুটবল-বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই সময়ের মধ্যে মেসি এই পুরস্কার জিতেছেন আটবার আর রোনাল্ডো পাঁচবার। বিশ্ব ফুটবলের যুবরাজ মেসি শেষবার ব্যালন ডি'অর জিতেছিলেন ২০২৩ সালে। এরপর থেকে কিন্তু এই দুই মহাতারকার কারও হাতেই এই সম্মান ওঠেনি। গতবছর এই পুরস্কার জিতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির রড্রি।
ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশ করেছে ২০২৫ সালের ব্যালন ডি'অর পুরস্কারের প্রাথমিক তালিকা (Ballon d'Or 2025 nominees)। পুরুষ ও মহিলা বিভাগের ৩০ জনকে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে। তবে এবারের তালিকায় দাপট দেখিয়েছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির ফুটবলাররা। তালিকায় এই ক্লাব থেকে রয়েছেন ৯ জন ফুটবলার। পাশাপাশি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে রয়েছেন তিন জন করে ফুটবলার।
পুরুষ বিভাগে নাম রয়েছে- রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহাম, পিএসজির ওসমানু দেম্বেলে, বার্সার লামিনে ইয়ামাল ও রবার্ট লেওয়ানোডস্কি, লিভারপুলের মহম্মদ সালাহর মতো তারকাদের।
সেপ্টেম্বরেই সম্ভবত এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে। একই সঙ্গে সেদিন পুরস্কৃত করা হবে সেরা তরুণ ফুটবলার, কোচ, গোলরক্ষককেও। মানবিক অবদানের জন্যও থাকছে আলাদা পুরস্কার।
পুরুষ বিভাগে মনোনীত ৩০ জন:
ওসমানু দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, ইতালি)
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
দেজিরে দুয়ে (পিএসজি, ফ্রান্স)
ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান, নেদারল্যান্ডস)
সেরহু গুইরাসি (বরুশিয়া ডর্টমুন্ড, গিনি)
আর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি, নরওয়ে)
ভিক্টর গয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)
খাভিচা কাভারাত্সখেলিয়া (পিএসজি, জর্জিয়া)
রবার্ট লেওয়ানোডস্কি (বার্সেলোনা, পোল্যান্ড)
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল, আর্জেন্টিনা)
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান, আর্জেন্টিনা)
স্কট ম্যাকটমিনে (নাপোলি, স্কটল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)
জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল)
পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
কোল পালমার (চেলসি, ইংল্যান্ড)
মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স)
রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)
ডেকলান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড)
ফাবিয়ান রুইজ (পিএসজি, স্পেন)
লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
ফ্লোরিয়ান ভার্টজ (লিভারপুল, স্পেন)
ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মহম্মদ সালাহ (লিভারপুল, মিশর)