প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি।

ডুরান্ড কাপ
শেষ আপডেট: 7 July 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: ১৩৪তম ডুরান্ড কাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এশিয়ার সর্বপ্রাচীন এই টুর্নামেন্টের আয়োজক ইন্ডিয়ান আর্মি। গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে ডুরান্ড ট্রফির ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান। এরপর আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ডুরান্ড কাপের সূচি।
এবারের ডুরান্ডে মোহনবাগান, ইস্টবেঙ্গল মহামেডান ছাড়াও খেলবে ডায়মন্ডহারবার এফসি। ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট শুরু হবে। প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি।
৩১ জুলাই অভিযান শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে মহামেডানের। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড নামব ২ আগস্ট।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ২৪টি দল। ছ’টি গ্রুপে ভাগ করে প্রকাশিত হয়েছে ক্রীড়াসূচি। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপের বাকি দলগুলি হল সাউথ ইউনাইটেড এফসি, নামধারী, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি ও বর্ডার সিকিউরিটি ফোর্স। এই দুই গ্রুপের সমস্ত ম্যাচ আয়োজিত হবে সল্টলেক এবং কিশোরভারতী স্টেডিয়ামে।
The stage is set. Mark your calendars. 🗓
Get ready for the 134th edition of the IndianOil Durand Cup 2025. ⚽🏆#134thEditionofIndianOilDurandCup #PoweredBySBIandCoalIndia #DurandCup2025 #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/Bz7zWdfPr2— Durand Cup (@thedurandcup) July 7, 2025
গত বছর ১২টি আইএসএল দল ডুরান্ডে অংশগ্রহণ করলেও এবার খেলবে ছ’টি দল। দলগুলি হল- মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, মহামেডান স্পোর্টিং। এছাড়া আই লিগের ক্লাবগুলির মধ্যে ডুরান্ড খেলবে ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এবং নামধারী এফসি।
শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ১৬ এবং ১৭ আগস্ট। দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে ১৯ ও ২০ আগস্ট। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। তবে, নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।