Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘আমি কি এটা কেটে ফেলব?’ মুহূর্তে ভাইরাল ধোনির জন্মদিনের ভিডিও

ধোনি বলছেন, “আমি কি এটা কাটব?” সেখানে উপস্থিত একজন বলেন, “হ্যাঁ স্যার।”

‘আমি কি এটা কেটে ফেলব?’ মুহূর্তে ভাইরাল ধোনির জন্মদিনের ভিডিও

এম এস ধোনি

শেষ আপডেট: 7 July 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কেক কাটছেন, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল। এমন বিশেষ দিনে মাহি তো কেক কাটবেনই! কারণ আজ যে তাঁর জন্মদিন (Birthday)।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আজ (সোমবার) ৪৪ তম জন্মদিন। এই বিশেষ দিনটি তিনি কেক কেটে পালন করলেন বন্ধু-বান্ধবদের সঙ্গে। সারা বিশ্বের ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ধোনির জন্মদিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি রাঁচির। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাহি তাঁর বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরোয়া পোশাকে বন্ধুদের সঙ্গে রয়েছেন মাহি। কেক কাটার আগে ধোনি উপস্থিত সকলের কাছ থেকে অনুমতি নিচ্ছেন। ধোনি বলছেনআমি কি এটা কাটব?” সেখানে উপস্থিত একজন বলেন, “হ্যাঁ স্যার।”

MS Dhoni celebrating his 44th Birthday 😍❤️ pic.twitter.com/SYVATE9FUG

— ` (@WorshipDhoni) July 7, 2025 lang="BN-BD">

কেক কাটার পর, মাহি নিজেই তাঁর বন্ধুদের মুখে কেক তুলে খাইয়ে দেন। পাশাপাশি ধোনির বন্ধুরাও তাঁকে কেক খাওয়ান। তাঁর এই সহজ-সরল মনোভাব দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

এমএস ধোনি ০০টি ওয়ানডে ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন, যার মধ্যে তিনি ১১০টি ম্যাচ জিতেছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারত ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল

ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতেছিল। তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৭২টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন, যার মধ্যে জয় এসেছিল ৪১টি ম্যাচে

ধোনি ৯০টি টেস্ট খেলে করেছেন ৪৮৭৬ রান। যার মধ্যে ছিল ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি অর্ধশতক। টেস্ট অধিনায়ক হিসাবে ধোনি ৬০টি ম্যাচে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ভারত ২৭টি ম্যাচে জিতেছিল। তাঁর অধিনায়কত্বের সময় ভারত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছিল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুবার সিরিজ জিতেছিল।


```