এজবাস্টনে ভারতের জন্য দুর্দান্ত জয়। নির্ভীক এই দল ইংল্যান্ডকে দেওয়ালে কোণঠাসা করে দিয়েছে।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 7 July 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: গম্ভীর-গিল জুটির অধীনে লিডসে প্রথম টেস্টে হারার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। দল নির্বাচন থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতা, সব কিছুই ছিল আতস কাচের তলায়। কিন্তু দ্বিতীয় টেস্টে এজবাস্টনে (Edgbaston Test) দারুণ প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই ক্রিকেট-বিশ্ব থেকে অভিনন্দনের বন্যা বয়ে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, হরভজন সিং, ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে নিয়ে আপ্লুত সকলে। টিম ইন্ডিয়ার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা পেসার স্নেহ রানাও।
আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই টেস্ট দেখিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের গভীরতা কতটা। স্থিতিস্থাপকতা প্রদর্শনকারী একটি অসাধারণ টেস্ট ম্যাচ। শুভমান গিলের ২৬৯ এবং ১৬১ রান ছিল বিরল মানের ইনিংস। অন্যদিকে আকাশদীপের ১০ উইকেট শিকার একটি যুগান্তকারী পারফরম্যান্স। লর্ডসে পরবর্তী ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” পাশাপাশি তিনি উল্লেখ করেছেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থের নামও।
Great victory for India at Edgbaston. Fearless and kept pushing England to the wall. Brilliantly led by Shubhman with the bat and in the field and impactful performances from everyone. Special mention to Siraj and Akash for the way they bowled on this pitch. 👏🇮🇳 @ShubmanGill…
— Virat Kohli (@imVkohli) July 6, 2025
বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এজবাস্টনে ভারতের জন্য দুর্দান্ত জয়। নির্ভীক এই দল ইংল্যান্ডকে দেওয়ালে কোণঠাসা করে দিয়েছে। ব্যাট হাতে এবং মাঠে শুভমানের দুর্দান্ত নেতৃত্ব এবং সকলের প্রভাবশালী পারফরম্যান্স। এই পিচে সিরাজ এবং আকাশ যেভাবে বোলিং করেছে তার জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ।”
A 𝘚𝘩𝘶𝘣lime innings from the 𝘮𝘢𝘯 of the moment! 🌟
Congratulations, @ShubmanGill, on powering India to a brilliant Test victory! 🇮🇳@RishabhPant17, @klrahul, and @imjadeja batted very well, especially in the 2nd innings.
India’s approach was to take England out of this… pic.twitter.com/4REiYoY9uf— Sachin Tendulkar (@sachin_rt) July 6, 2025
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকারও নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। গিলের ইনিংসে মুগ্ধ মাস্টার-ব্লাস্টার লিখেছেন, “এই মুহূর্তের সেরা ইনিংস! অভিনন্দন শুভমান গিল ভারতকে একটি দুর্দান্ত টেস্ট জয় এনে দেওয়ার জন্য!” শচীন সেই সঙ্গে প্রশংসা করেছেন ঋষভ পন্থ, জাদেজা ও লোকেশ রাহুলেরও। শচীন সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, “বোলারদের সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল তাদের বোলিং লেন্থ। আকাশ দীপ ছিল অসাধারণ। আমার মতে, জো রুটকে যে বলে ও আউট করেছে, সেটি ছিল সিরিজের সেরা। পুনশ্চ: মহম্মদ "জন্টি" সিরাজের ক্যাচটি উপভোগ করেছি।”
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “সম্পূর্ণ দলগত প্রচেষ্টা। প্রথম টেস্টের পর শক্তিশালীভাবে ফিরে এসেছে দল হিসাবে। সত্যিই বিশেষ কিছুর স্বাদ পেয়েছি।”
Outstanding win in Birmingham. While this should be remembered as the Shubman Gill Test match for his incredible 430 runs, but the efforts from Siraj in the first innings and Akash Deep in both innings on a surface which didn’t have much for the bowlers was an outstanding effort.… pic.twitter.com/qwrdnjMcHl
— Virrender Sehwag (@virendersehwag) July 6, 2025
বীরেন্দ্র সেওয়াগ এক্সে লিখেছেন, “বার্মিংহামে অসাধারণ জয়। যদিও এটি শুভমান গিলের অবিশ্বাস্য ৪৩০ রানের টেস্ট ম্যাচ হিসাবে মনে রাখা উচিত, কিন্তু প্রথম ইনিংসে সিরাজ এবং দুই ইনিংসে আকাশ দীপের প্রচেষ্টা এমন এক মাঠে অসাধারণ ছিল যেখানে বোলারদের জন্য খুব একটা সুবিধা ছিল না। দারুন কাজ করেছে দল।”
ভারতীয় মহিলা দলের তারকা পেসার স্নেহ রানা লিখেছেন, “এজবাস্টনে আমাদের পুরুষদের প্রশংসনীয় জয়। অবিরাম বিশ্বাস এবং প্রচণ্ড আত্মবিশ্বাসের সত্যিকারের প্রদর্শন। অসাধারণ বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্স। অধিনায়ক এবং ব্যাটার হিসাবে বিশেষ প্রশংসা প্রাপ্য শুভমান গিলের। অসাধারণ বল করেছেন আকাশ দীপ।”