Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত, দেখে নিন একগুচ্ছ রেকর্ডের তালিকা

বাজবল ক্রিকেটের সলিল সমাধি ঘটিয়ে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। 

Eng vs Ind: ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত, দেখে নিন একগুচ্ছ রেকর্ডের তালিকা

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 7 July 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: গম্ভীর-গিল জুটি ছুটতে শুরু করেছে। এজবাস্টন টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে ভারত। বলতে গেলে বাজবল ক্রিকেটের সলিল সমাধি ঘটিয়ে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। 

বার্মিংহামে জিতে ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়া। কারণ এর আগে ভারত এখানে কখনও কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি। প্রথম ইনিংসে মেন ইন ব্লুজ করে ৫৮৭ রান। এরপর মহম্মদ সিরাজ ও আকাশ দীপের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪০৭ রানে। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শুভমান গিল। ভারত ছয় উইকেট হারিয়ে ৪২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৭১ রানে

লিডসে প্রথম টেস্টে ভারত হেরে যাওয়ার পর দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলকে প্রবল  সমালোচনার মুখে পড়তে হয়। দল নির্বাচন থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতা, সব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু গিল হাল ছাড়েননি। ইংল্যান্ডের দুর্গ বলা হয়ে থাকে এজবাস্টনকে। সেখানেই দুই ইনিংসে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ইংরেজদের দর্পচূর্ণ করলেন তিনি।

বিদেশে ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়

রানের দিক থেকে এটি বিদেশে টেস্টে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগে, ২০১৬ সালে ভারত নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানে জয়লাভ করেছিল। 

ডব্লিউটিসি-র নতুন চক্রে (২০২৫-২৭) ভারতের অবস্থান

এই জয়ের মাধ্যমে ভারত ডব্লিউটিসি-র নতুন চক্রের (২০২৫-২৭) পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছ। দুটি ম্যাচ খেলে ভারতের অ্যাকাউন্টে এখন ১২ পয়েন্ট রয়েছে এবং পয়েন্টের শতাংশ ৫০। এই পরাজয়ের মাধ্যমে ইংল্যান্ড ১২ পয়েন্ট এবং ৫০ পয়েন্টের শতাংশ নিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছে। বর্তমানে, অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট এবং ১০০ পয়েন্টের শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ষষ্ঠ স্থানে

এজাবস্টনে ভারতের পারফরম্যান্স

১৯৬৭ সালে বার্মিংহামের এজবাস্টনে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছিল। বিরাট কোহলি হোক বা ধোনি, দ্রাবিড় হোক বা সৌরভ গঙ্গোপাধ্যায়, কোনও ভারতীয় অধিনায়ক এখানে জিততে পারেননি। সেই কাজ এবার করে দেখালেন শুভমান গিল। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ৫৮ বছরের খরার অবসান ঘটিয়েছে। ইংল্যান্ডের তিনটি ভেন্যুতে ভারত কোনওদিন জয়ের দেখা পায়নি। যার মধ্যে ছিল বার্মিংহামও। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়া বার্মিংহামে আটটি ম্যাচ খেলে সাতটিতে হেরেছিল ও একটি টেস্ট ড্র হয়েছিল। পাশাপাশি এজবাস্টনে এর আগে এশিয়ার কোনও দেশও জয়ের দেখা পায়নি। সেই অর্থে বলতে গেলে গিল হলেন বার্মিংহামে জয়লাভকারী প্রথম এশীয় অধিনায়ক।

এশিয়ার প্রথম দেশ হিসাবে এজবাস্টন জয় ভারতের

ভারত বার্মিংহামে টেস্ট জয়ী প্রথম এশীয় দল। সামগ্রিকভাবে, এশীয় দলগুলি এখানে ১৯টি টেস্ট খেলেছে। ভারত নয়টি, পাকিস্তান আটটি এবং শ্রীলঙ্কা দুটি টেস্ট খেলেছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা এখনও এজবাস্টনে জয়ের স্বাদ পায়নি। ১৯৬২ সালে এই মাঠে টেস্ট খেলা প্রথম এশীয় দল ছিল পাকিস্তান। 

এজবাস্টনে প্রথম কোনও দলের ১০০০+ রান 

ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করে। বার্মিংহামের এজবাস্টনে এই প্রথম কোনও দল ১০০০+ রান করল। সামগ্রিকভাবে, পঞ্চমবারের মতো কোনও দল টেস্ট ম্যাচে ১০০০+ রান করল। পাশাপাশি এবারই প্রথম ভারত ১০০০+ রান করল কোনও টেস্টে। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের দখলে।

গিল ২৫তম টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক 

শুভমান গিল ২৫তম ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচ জয়ী হলেন। মোট ৩৭ জন অধিনায়ক ভারতের হয়ে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ম্যাচে একজন ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক রানের রেকর্ডও শুভমান গিলের (৪৩০)। গিল এক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছেন সুনীল গাভাসকরকে। ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাসকর ৩৪৪ (১২৪ এবং ২২০) রান করেছিলেন।

আকাশ দীপ

বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা দেরিতে শুরু হলেও বাংলার পেসার আকাশ দীপ পরপর দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রাথমিক ধাক্কা দেন। এরপর বেন স্টোকস এবং জেমি স্মিথ ইনিংসের দায়িত্ব নিয়ে ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন। স্টোকসের উইকেট পতনের সঙ্গে সঙ্গেই লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। দ্বিতীয় সেশনে ভারত বাকি চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করে। 

ফাস্ট বোলার আকাশ দীপ কেরিয়ার সেরা পারফরম্যান্স করে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন। প্রথম ইনিংসে আকাশ নিয়েছিলেন চারটি উইকেট। আকাশ ছাড়াও মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট দখল করেন

ইংল্যান্ডের মাটিতে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার (৪১.১-৪-১৮৭-১০) এখন আকাশ দীপের দখলে। এই রেকর্ড এতদিন ছিল চেতন শর্মার। ১৯৮৬ সালে এজবাস্টনে এই রেকর্ড গড়েছিলেন হরিয়ানার এই পেসার। চেতনের বোলিং ফিগার ছিল ৫৩.৩-৬-১৮৮-১০। চেতন শর্মার পর আকাশ দীপ ইংল্যান্ডে টেস্টে ১০ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার। সেই সঙ্গে বাংলার এই পেসার ইংল্যান্ডে এক টেস্ট ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়া ষষ্ঠ ভারতীয় বোলারও হয়েছেন। এই তালিকায় রয়েছেন, ইশান্ত শর্মা, নাকুম অমর সিং, চেতন শর্মা, মহম্মদ সিরাজ এবং ভুবনেশ্বর কুমার।

ঋষভ পন্থ

এই টেস্টে হয়তো সেঞ্চুরি করেননি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু ভারতের জয়ে তাঁরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রথম ইনিংসে ২৫ রান করে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে আটটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৬৫ রানের দ্রুত ইনিংস খেলেন পন্থ। পাশাপাশি এজবাস্টনে দুটি ক্যাচও নিয়েছেন তিনি। 

রবীন্দ্র জাদেজা

প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এজবাস্টনে ভারতের এই অলরাউন্ডার বুঝিয়ে দিয়েছেন, ফুরিয়ে যাননি তিনি। ২০২২ সালে একই মাঠে সেঞ্চুরি করা জাদেজা প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৯ রান করেন। প্রথম ইনিংসে তিনি ১৩৭ বলে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে তিনি ১১৮ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৬৯ রান। সামগ্রিকভাবে, এই টেস্টে তিনি ১৫৮ রান করেন এবং একটি উইকেটও নেন। 

মহম্মদ সিরাজ

বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের উপর ভারতীয় ফাস্ট বোলিংকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল এবং তিনি এই দায়িত্বটি খুব ভালভাবে পালন করেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৪০৭ রানে আটকে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সিরাজ প্রথম ইনিংসে ১৯.৩ ওভারে ৭০ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র একটি উইকেট নিতে পারলেও এই ম্যাচে তাঁর আধিপত্য দেখা গিয়েছে। ইংল্যান্ডের ব্যাটাররা তাঁর বল খেলতে পারেননি। সিরাজের সিম এবং সুইং ইংলিশ ব্যাটারদের বারবার বিব্রত করেছে। সামগ্রিকভাবে, এই টেস্টে সিরাজের পকেটে ঢুকেছে সাতটি উইকেট।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি ১০ জুলাই থেকে লর্ডসে অনুষ্ঠিত হবে।


```