Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চোট সারিয়ে স্বপ্নের প্রত্যাবর্তন! মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

রবিবার ফাইনাল। সেখানে ইন্টার মায়ামি মুখোমুখি সিয়াটল সাউন্ডার্সের। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ২–০ হারিয়ে সাউন্ডার্স উঠেছে ফাইনালে। 

চোট সারিয়ে স্বপ্নের প্রত্যাবর্তন! মেসির জোড়া গোলে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 August 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: চোট থেকে ফিরলেন। মাঠে নামলেন। আর নামার সঙ্গে সঙ্গে বদলে গেল ম্যাচের রং! শেষ দশ মিনিটে একা হাতে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর জাদুতেই অরল্যান্ডো সিটিকে ৩–১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে (Leagues Cup Final) ইন্টার মায়ামি (Inter Miami)।

টানা দুটি ম্যাচ মিস করেছিলেন ডান উরুর চোটে। বুধবার রাতে প্রথম একাদশে ফেরেন। প্রথমার্ধে কিছুটা সতর্ক। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ধরা দেন মেসি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরালেন। তারপর ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল জড়াল জালে। মায়ামি এগিয়ে গেল ২–১ গোলে। ইনজুরি টাইমে তৃতীয় গোল টেলাস্কো সেগোভিয়ার। আর তাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও ফাইনালের টিকিট পাকা করে ফেলল। মেসি ক্লাবে যোগ দেওয়ার পর মায়ামি প্রথম লিগস কাপ জিতেছিল ২০২৩ সালে। এবার আরও একবার ট্রফি জয়ের হাতছানি।

ম্যাচ শেষে সহকারী কোচ জাভিয়ার মোরালেসের কণ্ঠে বিস্ময়, ‘মেসিকে নিয়ে বলার ভাষা ফুরিয়ে গিয়েছে। মাত্র দু-তিন দিন অনুশীলন করেছেন। তারপর নেমে পুরো ৯০ মিনিট খেললেন, গোল করলেন, সু্যোগ বানালেন!’

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে চাপে পড়ে গিয়েছিল মায়ামি। ক্রোয়েশিয়ার মার্কো পাশালিচ বাঁ-পায়ের শটে গোল করেন। ইন্টার ফুটবলাররা হ্যান্ডবলের দাবি জানালেও ভিএআরের সিদ্ধান্তে গোল বহাল থাকে। অরল্যান্ডো তখন পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে। কিন্তু হিসেব বদলে যায় ৫৯ মিনিটে। সার্জিও বুসকেতসের ফাউলের পর পেনাল্টি না মেলায় ছবি আস্তে আস্তে পালটাতে শুরু করে।

৭৪ মিনিটে অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেই মায়ামি কামব্যাকের সুযোগ পায়। পেনাল্টি আদায় করেন বদলি হিসেবে মাঠে নামা টাডেও আলেন্দে। সেখান থেকে স্পট কিকে গোল মেসির। এর ১১ মিনিট পর দু’নম্বর। আলবার সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু। নিখুঁত ফিনিশে ভুল করেননি লিও। তখনই জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

মেসি ম্যাচ শেষে স্বীকার করেছেন, ‘প্রথমার্ধে একটু ভয় ছিল। কারণ জানতাম প্রতিপক্ষ কতটা শক্তিশালী। ওরা চলতি মরশুমে আমাদের দু’বার হারিয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমি আরও নিশ্চিন্ত ছিলাম।’

রবিবার ফাইনাল। সেখানে ইন্টার মায়ামি মুখোমুখি সিয়াটল সাউন্ডার্সের। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ২–০ হারিয়ে সাউন্ডার্স উঠেছে ফাইনালে। গোলদাতা পেদ্রো দে লা ভেগা ও ওসাজে রোসারিও। শেষদিকে ১০ জনে খেলতে হলেও লিড ধরে রাখে তারা।

ফাইনালে ওঠার সূত্রে দুই দলই ছাব্বিশের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিট কেটে ফেলল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থেকে আরও একটি দল ওই টুর্নামেন্টে যাবে।


```