Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

কামিন্সরা এসে গেলেও ডায়মন্ড হারবার ম্যাচের আগে বাগান কোচের চিন্তা বাড়িয়েছে কিয়ানের চোট

বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন কিয়ান। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের আগের দিনও পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি। 

কামিন্সরা এসে গেলেও ডায়মন্ড হারবার ম্যাচের আগে বাগান কোচের চিন্তা বাড়িয়েছে কিয়ানের চোট

কিয়ান নাসিরি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 August 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: শনিবার মোহনবাগানের ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার এফসির (Mohunbagan vs Diamon Harbour FC) বিরুদ্ধে। এটি হতে চলেছে মেরিনার্সের কাছে ডু-অর-ডাই ম্যাচ। ৯ অগস্টের ম্যাচে হার বা ড্র মানেই ডুরান্ড কাপের (Durand Cup) শেষ আট অনিশ্চিত হয়ে পড়বে। গোল পার্থক্যে ডায়মন্ড হারবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। মোহনবাগানকে তখন অন্য গ্রুপগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

এবারের ডুরান্ড কাপে অবশ্য ভাল ছন্দেই দেখা যাচ্ছে গোষ্ঠ পাল সরণির ক্লাবকে। প্রথম ম্যাচে মহামেডানকে হারানোর পর দ্বিতীয়টিতে জিতেছে বিএসএফের বিরুদ্ধে। দুরন্ত ছন্দে রয়েছেন লিস্টন কোলাসো। এরই মধ্যে তিনটি গোল করে ফেলেছেন। পাশাপাশি রয়েছে দুটি অ্যাসিস্ট। টম অলড্রেড বিএসএফ ম্যাচ খেলেছেন। পাশাপাশি অনুশীলনে নেমে পড়েছেন আলবার্তো রড্রিগেজ, জেসন কামিংস, ম্যাকলরেনের মতো বিদেশি তারকারাও। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় পা রেখেছেন বাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোসও।

তবে মহামেডান বা বিএসএফের থেকে অনেক শক্তিশালী দল ডায়মন্ড হারবার। আইএসএল দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবার তারা প্রথম ডিভিশনে উঠেছে। দলের কোচ কিবু ভিকুনা, যাঁর হাত ধরে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞ স্প্যানিশ কোচের। পাশাপাশি এই দলে রয়েছে ক্লেটন সিলভা ও লুকা মাজসেন। এই দুই বিদেশি তারকাই গোলের মধ্যে রয়েছেন।

এদিকে মোহনবাগানের সব থেকে বড় সমস্যা হল, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না মাঝমাঠের স্তম্ভ আপুইয়াকে। পাশাপাশি দুটি হলুদ কার্ড থাকায় শনিবার নামতে পারবেন না ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। বাগান কোচ মোলিনার চিন্তা আরও বাড়িয়েছে কিয়ান নাসিরির চোট। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন কিয়ান। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের আগের দিনও পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি। তাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে এই স্ট্রাইকারকে বাইরে রেখেই হয়তো দল সাজাতে হবে মোলিনাকে। সুহেল ভাটকেও সম্ভবত এই ম্যাচে চোটের জন্য পাওয়া যাবে না। তবে জানা গিয়েছে,  ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাকলরেন, কামিন্সদের রেখেই প্রথম একাদশ গড়বেন বাগান হেডস্যার। 


```