Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন ডার্বির ‘হিরো’

ফের নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। কলকাতায় ফিরতে পেরে ভাল লাগছে। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।

তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন ডার্বির ‘হিরো’

কিয়ান নাসিরি

শেষ আপডেট: 4 July 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের আইএসএল ডার্বি এখনও মোহন-জনতার মণিকোঠায় জ্বলজ্বল করছে। গোয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান (Mohunbagan)। পরিবর্ত ফুটবলার হিসাবে নেমে সেদিন হ্যাটট্রিক করেছিলেন ২২ বছরের কিয়ান নাসিরি। সেটিই ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বিতে সব থেকে কম বয়সি কোনও ফুটবলারের হ্যাটট্রিক।

আশির দশকে ইরান থেকে আলিগড় ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন মজিদ বাসকার ও জামশেদ নাসিরি। বিশ্ববিদ্যালয় স্তরে ম্যাচ খেলার সময় তাঁরা নজরে পড়ে যান ইস্টবেঙ্গল রিক্রুটারদের। গায়ে ওঠে লাল-হলুদ জার্সি। এই দুই ইরানিয়ানের জুটিতে লেসলি ক্লডিয়াস ক্লাবে এসেছে অনেক সাফল্য। মজিদ দেশে ফিরে গেলেও কলকাতাকেই ঘর-বাড়ি বানিয়েছেন জামশেদ। সেই জামশেদের পুত্র কিয়ান।

কিয়ান অবশ্য বাবার পরিচয়ে নয়, নিজের প্রতিভা দিয়েই ভারতীয় ফুটবলে জায়গা করে নিয়েছেন। মোহনবাগানের যুব দল থেকে উঠে এসে স্থান করে নিয়েছিলেন সিনিয়র দলে। তারপর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই হ্যাটট্রিক। ভারতীয় ফুটবলার পেল এক উদীয়মান স্ট্রাইকার।

কিন্তু মেরিনার্সে বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে প্রথম একাদশে সুযোগ পেতেন না কিয়ান। তাঁকে সাধারণত নামানো হতো ম্যাচের শেষ দিকে পরিবর্ত হিসাবে। আইএসএলে ১৫টি ম্যাচ খেললেও প্রথম একাদশে ছিলেন মাত্র ৬টিতে। ম্যাচ টাইম সে ভাবে না পাওয়ায় বাধ্য হয়েই ২০২৪ সালে ছাড়েন সবুজ-মেরুন শিবির। যোগ দেন চেন্নাইয়ান এফসিতে।  

কিন্তু এক বছর পরেই ফের ঘরের ছেলে ফিরলেন ঘরে। তিন বছরের চুক্তিতে পুরনো ক্লাবে ফিরলেন জামশেদ পুত্র। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করার পরই কিয়ান জানিয়ে দিলেন, ফের নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। কলকাতায় ফিরতে পেরে ভাল লাগছে। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।”


```