লন্ডনের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হাঁটছিলেন বিরাট কোহলি। সেই সময় এক ব্যক্তি তাঁদের ভিডিও করতে শুরু করেন। বেশ দূর থেকে এবং পিছন থেকে ভিডিও করা হলেও, বিরাট বুঝতে পারেন বিষয়টি।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি
শেষ আপডেট: 4 July 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হাঁটছিলেন বিরাট কোহলি। সেই সময় এক ব্যক্তি তাঁদের ভিডিও করতে শুরু করেন। বেশ দূর থেকে এবং পিছন থেকে ভিডিও করা হলেও, বিরাট বুঝতে পারেন বিষয়টি। তারপর ঘুরে তাকান এবং কড়া চোখে তাকান ওই ব্যক্তির দিকে। ভাইরাল হওয়া ভিডিওতে বিরাটের সেই ‘ডেথ স্টেয়ার’ দেখে বোঝা যায়, তাঁর সেই ব্যবহার মোটেই পছন্দ হয়নি।
এর আগে একই দিনে আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় বিরাট ও অনুষ্কা লন্ডনের একটি বেকারির বাইরে বসে রয়েছেন। তাঁদের সঙ্গে ছিল না দুই সন্তান ভামিকা ও আকায়। সময় পেলেই এখন লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন এই দম্পতি।
জানা গিয়েছে, সন্তানদের জন্মের পর ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে লন্ডনে চলে গিয়েছেন বিরাট ও অনুষ্কা। কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রী রাম নেনে এক সাক্ষাৎকারে জানান, অনুষ্কার সঙ্গে তাঁর কথায় উঠে এসেছিল, ভারতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না বলেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত।
অনুষ্কা শর্মা এখন অভিনয় থেকে কিছুটা দূরে। ২০১৮-র 'জিরো'-র পর তাঁকে আর সিনেমায় দেখা যায়নি। তবে এবার তিনি ফিরছেন 'চকদা এক্সপ্রেস'-এর মাধ্যমে, যেখানে তিনি অভিনয় করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে।