আদালতের রায় অনুযায়ী, তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন জ্যাকলিন। শুধু তাই নয়, ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দিয়ে তদন্ত ঘোরানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
.png.webp)
সুকেশ মামলায় চাপ বাড়ল জ্যাকলিনের
শেষ আপডেট: 4 July 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: একদিকে নতুন মিউজ়িক ভিডিয়ো ‘দমদম’-এ নেচে দর্শকের মন কেড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়, অন্যদিকে আবার আইনি ঝড়ে বিপর্যস্ত তাঁর জীবন। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ানো এই অভিনেত্রীর আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।
আদালতের রায় অনুযায়ী, তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন জ্যাকলিন। শুধু তাই নয়, ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য দিয়ে তদন্ত ঘোরানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিচারপতি অনীশ দয়ালের পর্যবেক্ষণ, “আবেদনকারী প্রথমে দাবি করেছিলেন তিনি সুকেশকে চেনেন না। পরে তথ্যপ্রমাণের চাপে পড়ে তিনি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন। একইভাবে তিনি উপহার পাওয়ার কথাও এড়িয়ে যেতে চেয়েছিলেন।”
ইডি’র দাবি, তদন্তে সহায়তার বদলে জ্যাকলিন তথ্য গোপন করেছেন, এমনকি নিজের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়েই তাঁর আবেদন খারিজ করা হয়।
তবে এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই সুকেশ-যোগে প্রশ্নবিদ্ধ জ্যাকলিন। দামি গাড়ি, গয়না থেকে শুরু করে বিলাসবহুল উপহার, সুকেশের কাছ থেকে বহুবার উপহার নিয়েছেন অভিনেত্রী। যদিও বারবার তিনি দাবি করেছেন, প্রতারণা কাণ্ডে তাঁর কোনও ভূমিকা নেই।
এই ঘটনার প্রেক্ষিতে জ্যাকলিনের আইন জটিলতা আরও গভীর হল। অভিনয়ে প্রশংসা পেলেও, আইনের চোখে রেহাই নেই তাঁর। সময়ই বলবে, শেষমেশ তাঁর ভাগ্যে কী অপেক্ষা করছে।