Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কানাডা ওপেনের শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত

প্রথম গেমে শ্রীকান্ত একসময় পিছিয়ে পড়েছিলেন ১৩-১৮ ব্যবধানে। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গেম জিতে নেন ২১-১৯ ব্যবধানে। এরপর দ্বিতীয় গেমেও ১০-১৩ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় ছন্দ ফিরে পান এবং ২১-১৪ ব্যবধানে জয়ী হন। 

কানাডা ওপেনের শেষ আটে কিদাম্বি শ্রীকান্ত

কিদাম্বি শ্রীকান্ত

শেষ আপডেট: 4 July 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: এক সময় পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ভারতের তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। কিন্তু চোট-আঘাত তাঁকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। বহুদি পর ফের চেনা ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি মালয়েশিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত। এবার কানাডা ওপেনের (Canada Open 2025) শেষ আটে পা রাখলেন তিনি।

শ্রীকান্তের পাশাপাশি এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন আরও দুই ভারতীয় শাটলার (Indian shuttler)। মহিলাদের বিভাগে শেষ ষোলোর ম্যাচ জিতেছেন শ্রীয়াংশী ভালিশেট্টি এবং পুরুষদের বিভাগে এসশঙ্কর সুব্রহ্মণ্যাম।

শ্রীকান্ত বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে রয়েছেন। এদিন তিনি শেষ ষোলোর ম্যাচে হারান বিশ্বের ৭১ নম্বর চাইনিজ তাইপের ওয়াং পো-ওয়েরকে। প্রথম গেমে শ্রীকান্ত একসময় পিছিয়ে পড়েছিলেন ১৩-১৮ ব্যবধানে। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গেম জিতে নেন ২১-১৯ ব্যবধানে। এরপর দ্বিতীয় গেমেও ১০-১৩ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় ছন্দ ফিরে পান এবং ২১-১৪ ব্যবধানে জয়ী হন। শেষ আটে শ্রীকান্তের প্রতিপক্ষ শীর্ষ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন-চেন। 

শেষ আটে ওঠার পথে বিশ্ব র‍্যাঙ্কংয়ে ৫৭ নম্বরে থাকা তরুণ ভারতীয় শাটলার শঙ্কর হারিয়েছেন চাইনিজ তাইপের হুয়াং ইউ কাউকে ২১-১৯, ২১-১৪ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে শঙ্করের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। তিনি মুখোমুখি হবেন য়ান জাপানের কেন্টা নিশিমোতোর। 

মহিলাদের সিঙ্গলসে ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৮ বছর বয়সি শ্রীয়াংশী ভালিশেট্টি। তিনি হারিয়েছেন মালয়েশিয়ার লেতশনায়া কারুপাথেভানকে ২১-১৫, ২১-১৪ ব্যবধানে


```