এফসি গোয়া একাধিকবার অনুরোধ করেছিল, যেন তিনি ভারত সফরে আসেন। কিন্তু রোনাল্ডো নাকি স্বেচ্ছায় এই ম্যাচে বিশ্রাম নিচ্ছেন।
_0.jpeg.webp)
রোনাল্ডো
শেষ আপডেট: 20 October 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ফুটবলপ্রেমীরা দিন গুনছিলেন কবে দেখা মিলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। কিন্তু শেষ পর্যন্ত হতাশাই ভবিতব্য! জানা গেল, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরের (Al-Nassr) ভারত সফরে আসছেন না রোনাল্ডো।
এএফসি চ্যাম্পিয়নস লিগ–২-এর (AFC Champions League 2) গ্রুপ ম্যাচ খেলতে সোমবার রাতে ভারতে পৌঁছবে আল নাসের। লড়াই ২২ অক্টোবর, গোয়ার (Goa) ফতোরদা স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Fatorda)। প্রতিপক্ষ—এফসি গোয়া (FC Goa)। কিন্তু দলের তারকা ফরোয়ার্ড রোনাল্ডো এই সফরে থাকছেন না, এমনটাই জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল রিয়াধিয়া (Al Riyadhiah)।
রিপোর্ট অনুযায়ী, ৪০ বছর বয়সি পর্তুগিজ চুক্তিতে (contract clause) এমন একটি শর্ত আছে, যাতে তিনি সৌদি আরবের বাইরে কোন ম্যাচে খেলবেন, তা নিজেই নির্ধারণ করতে পারেন। এফসি গোয়া একাধিকবার অনুরোধ করেছিল, যেন তিনি ভারত সফরে আসেন। কিন্তু রোনাল্ডো নাকি স্বেচ্ছায় এই ম্যাচে বিশ্রাম নিচ্ছেন। এখন সমস্ত মনোযোগ নিজের ফিটনেস ও আগামী বছরের বিশ্বকাপের (World Cup 2026) প্রস্তুতিতে। তাই ক্লাবের হয়ে অ্যাওয়ে মাঠে অতিরিক্ত সফরে না গিয়ে শরীর ঠিক রাখার দিকেই জোর দিচ্ছেন তিনি।
তবে রোনাল্ডো না খেললেও আল নাসেরের পারফরম্যান্স দুর্দান্ত। এএফসি চ্যাম্পিয়নস লিগ–২–এর আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা, রয়েছে গ্রুপের শীর্ষে। অর্থাৎ, পরের রাউন্ডে ওঠা এখন কার্যত সময়ের অপেক্ষা।
আল নাসের টিম সোমবার রাতে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে (Dabolim International Airport) নামবে। এরপর ২২ অক্টোবর মুখোমুখি হবে এফসি গোয়ার। পরের ম্যাচ ২৮ অক্টোবর কিংস কাপে (King’s Cup)। প্রি–কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদ (Al Ittihad)।