স্বর্গীয় হরিপদ দত্তের হাত ধরে জর্জ টেলিগ্রাফের পথ চলা শুরু হয়েছিল ১৯২৫ সালে। এই দীর্ঘ বছরে বহু সাফল্যও এসেছে। এই ক্লাব থেকেই উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বহু ফুটবলার।

জর্জ টেলিগ্রাফ এসসি
শেষ আপডেট: 27 June 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে কেটে গেল ১০০ বছর। অনেক ঘাত-প্রতিঘাত এসেছে, তবুও বরাবরই নিজেদের লক্ষ্যে অবিচল ছিল ময়দানের এই প্রাচীন ক্লাব। শুরু থেকেই পরিচিতি গড়ে উঠেছিল, বঙ্গ ফুটবলরে সাপ্লাই লাইন এই ক্লাব।
এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব (George Telegraph Sports Club)। এবার তারা এই বছরই শতবর্ষে (100 years) পা রেখেছে। ঐতিহ্যমণ্ডিত এই ক্লাবের লোগো-র (Logo) আত্মপ্রকাশ ঘটল বৃহস্পতিবার। কলকাতা লিগে শুক্রবারই অভিযান শুরু করতে চলেছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। তাদের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস।
স্বর্গীয় হরিপদ দত্তের হাত ধরে জর্জ টেলিগ্রাফের পথ চলা শুরু হয়েছিল ১৯২৫ সালে। এই শতাব্দিপ্রাচীন ক্লাব ঘিরে ময়দানে নানা ঘটনার সমারোহ। এই দীর্ঘ বছরে বহু সাফল্যও এসেছে। এই ক্লাব থেকেই উঠে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বহু ফুটবলার।
জর্জ টেলিগ্রাফের ১০০ বছর #GeorgeTelegraph #Kolkata #TheWallNews pic.twitter.com/5N2lA82wck
— The Wall (@TheWallTweets) June 27, 2025
এবারের কলকাতা প্রিমিয়ার লিগে জর্জ টেলিগ্রাফের গ্রুপে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো বড় দল। তবুও কোচ সায়ন্তন বসু রায় আশাবাদী, তিনি বলেছেন, “আমাদের দলের প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সে যাওয়া, সেটাই দলের ফুটবলারদের বলেছি।”
ক্লাবের একশো বছরের ইতিহাসে ময়দান কাঁপানো বহু ফুটবলার এসেছে। সাহু মেওয়ালাল থেকে শুরু করে পরের প্রজন্মের মনোরঞ্জন ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়দের উত্থানও এই ক্লাবের থেকেই। বর্তমানেও কিছু নবীন তারকারা রয়েছেন, যাঁরা এই সাফল্যের স্রোতে নাম লেখানোর জন্য প্রস্তুত।
জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী সচিব অনিন্দ্য দত্ত জানিয়েছেন, “এক শতকের খেলাধুলা, ঐতিহ্য এবং সাফল্যের সাক্ষ্য বহনকারী এই ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে আমাদের প্রাঙ্গণ। এই স্মরণীয় অধ্যায়ের সূচনায়, শতবর্ষকে কেন্দ্র করে বিশেষভাবে তৈরি শতবর্ষ লোগোটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে।”