বিশ্বস্ততা ও আনুগত্যের পুরস্কার হিসেবে যা কিছু জুটেছে এবং আগামীতেও জুটতে চলেছে, তাতে বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী খেলোয়াড় হিসেবে নিজের নাম পাকাপাকিভাবে তুলবেন রোনাল্ডো।

রোনাল্ডো
শেষ আপডেট: 27 June 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে জানিয়েছিলেন, অধ্যায় সমাপ্ত। এবার নতুন গন্তব্যে পা বাড়ানোর অপেক্ষা। আল নাসের ছেড়ে কি ইউরোপের কোনও ক্লাবে যেতে চলেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল মহলে।
যদিও সমস্ত গুঞ্জনে ইতি টেনে সিআরসেভেন জানিয়ে দিলেন, তিনি কোথাও যাচ্ছেন না। থাকছেন সৌদিতে (Saudi Arabia)। খেলবেন একই ক্লাবে (Al-Nassr)। আর এই বিশ্বস্ততা ও আনুগত্যের পুরস্কার হিসেবে যা কিছু জুটেছে এবং আগামীতেও জুটতে চলেছে, তাতে বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী খেলোয়াড় হিসেবে নিজের নাম পাকাপাকিভাবে তুলবেন রোনাল্ডো।
রোনাল্ডোর আল-নাসেরের সঙ্গে নতুন চুক্তি (টকস্পোর্ট অনুযায়ী) (Cristiano Ronaldo’s New Al-Nassr Contract) :
মোট বাৎসরিক আয়:
১ হাজার ৮৭০ কোটি প্রতি বছর
চুক্তির অন্যান্য শর্ত (ভারতীয় মুদ্রায়):
স্বাক্ষরিত বোনাস:
🔹 প্রথম বছরে ২৫৭ কোটি টাকা
🔹 দ্বিতীয় বছরে বেড়ে ৩৯৯ কোটি টাকা
সৌদি প্রো লিগ জিতলে বোনাস:
🔹 ৮৪ কোটি টাকা
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতলে:
🔹 ৫২.৫ কোটি টাকা
গোল্ডেন বুট জিতলে বোনাস:
🔹 ৪২ কোটি টাকা
আল-নাসর ক্লাবের ১৫% মালিকানা:
🔹 আনুমানিক মূল্য ৩৪৬ কোটি টাকা
গোলপিছু বোনাস:
🔹 ৮৪ লক্ষ টাকা
🔹 দ্বিতীয় বছরে ২০% বৃদ্ধি পেয়ে গোলপিছু ১ কোটি টাকা
প্রতি অ্যাসিস্টে বোনাস:
🔹 ৪২ লক্ষ টাকা
🔹 দ্বিতীয় বছরে ২০% বৃদ্ধি পেয়ে ৫০ লক্ষ টাকা
স্পনসরশিপ ডিল (চুক্তিতে প্রতিশ্রুত):
🔹 ৬৩০ কোটি টাকা
ব্যক্তিগত জেট খরচ (আল-নাসর জোগাবে):
🔹 ৪২ কোটি টাকা
গোটা বিষয়টি নিয়ে আল নাসের তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত থাকতে চলেছে।’
Cristiano Ronaldo's reported new Al Nassr contract is BONKERS:
💰 £178M per year
✍️ £24.5M signing bonus (increases to £38M in second year)
🇸🇦 £8M bonus if Al Nassr win the Saudi Pro League
🏆 £6.5M bonus if Al Nassr win the Asian Champions League
👟 £4M bonus for winning the… pic.twitter.com/97fDratrCP— talkSPORT (@talkSPORT) June 26, 2025
উল্লেখ্য, ২০২৩ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। দুই মরশুমেই লিগের সর্বোচ্চ গোলদাতা হন। গোল্ডেন বুটের শিরোপা দখল করেন। কিন্তু দলকে খেতাব জেতাতে পারেননি। তিন নম্বর সিজনে তৃতীয় সুযোগ। তাকে কাজে লাগাতে পারবেন? বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত হবেন? চুক্তির অঙ্কের চেয়েও এই দুই প্রশ্ন অনুরাগীদের বেশি করে ভাবাচ্ছে।