Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নখে কেন কালো নেলপলিশ লাগান রোনাল্ডো? সবই নয় ফ্যাশন, পুরোটাই স্বাস্থ্যের গল্প!

সমাজমাধ্যমে অনুরাগীদের নজর কেড়েছে রোনাল্ডোর নখ। দু’পায়ের দশখানা নখই কালো নেলপলিশে (Cristiano Ronaldo Black Nails) রাঙানো। শুধু কি ফ্যাশনের কথা ভেবে কালো রং বেছে নিয়েছেন? নাকি নয়া কোনও ট্রেন্ডের জন্ম দিতে চান রোনাল্ডো?

নখে কেন কালো নেলপলিশ লাগান রোনাল্ডো? সবই নয় ফ্যাশন, পুরোটাই স্বাস্থ্যের গল্প!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শেষ আপডেট: 19 June 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন। দেশকে জেতালেন উয়েফা নেশনস লিগ (UEFA Nations League)। ফাইনালে নিজে গোল করলেন। ওয়ার্ম আপে চোট পেলেও ব্যথা লুকিয়ে খেলে গেলেন ৮৮ মিনিট।

তারপরও সাজঘরে শুশ্রূষার জন্য ফিরে না গিয়ে ঠায় বসে থাকলেন ডাগ আউটে। রুদ্ধশ্বাস ৯০ মিনিট, টানটান অতিরিক্ত সময়ের পর খেলার ভাগ্য যখন পেনাল্টিতে গড়াল, আর বসে নয়, সতীর্থদের কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ে রইলেন গোলপোস্টের দিকে। দল জিতল যখন, স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা মিস করলেন গুরুত্বপূর্ণ পেনাল্টি, তখন মাটিতে বসে হাটু মুড়ে বসে পড়লেন বছর চল্লিশের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তারপর কেঁদে চললেন অঝোরে!

ট্রফি উত্তোলনের উৎসব, সাক্ষাৎকারের পর্ব মিটতে সকলে ভেবেছিল এবার হয়তো বিশ্রাম নেবেন পর্তুগিজ তারকা।

কিন্তু সিআরসেভেনের জীবনে ‘বিরতি’র কোনও জায়গা আছে নাকি! সটান চলে গেলেন জিম। দোসর বড় ছেলে, ক্রিশ্চিয়ানো জুনিয়র (Cristiano Ronaldo Jr.)। চুটিয়ে কসরত, ঘাম-ঝরানো ওয়ার্ক আউট। তারপর তরঙ্গায়িত পেশি আর উদ্ধত দেহবল্লরীর ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

লাল রঙের শর্টস পরনে সপুত্র রোনাল্ডো, তলায় আবার লেখা ‘বাপ কা বেটা’, ভাইরাল হতে সময় নেয়নি। কমেন্ট সেকশনে আবার চিমিট কেটেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর একদা সতীর্থ ক্রিস এভরা। লিখেছেন, ‘ছেলে কিন্তু বাবার চেয়ে লম্বা হয়ে উঠছে।‘

যদিও সমাজমাধ্যমে অনুরাগীদের নজর কেড়েছে রোনাল্ডোর নখ। দু’পায়ের দশখানা নখই কালো নেলপলিশে (Cristiano Ronaldo Black Nails) রাঙানো। শুধু কি ফ্যাশনের কথা ভেবে কালো রং বেছে নিয়েছেন? নাকি নয়া কোনও ট্রেন্ডের জন্ম দিতে চান রোনাল্ডো?

এমন প্রশ্ন আর নানান জল্পনা উস্কে উঠতেই সামনে আসে আসল কারণ। ‘দ্য অ্যাথলিট’ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দাবি করা হয়, রূপচর্চা নয়, রোনাল্ডোর কালো নেলপলিশ লাগানোর উদ্দেশ্য হচ্ছে নখকে আরও মজবুত, টেকসই করা। ফুটবলে তেমন চালু না হলেও দুনিয়াজুড়ে অনেক অ্যাথলিটই এই কৌশল মেনে চলেন।

বিশেষ করে, মিক্সড মার্শাল আর্ট (MMA) এবং বক্সিং মহলে (Boxing) নখে কাল নেলপলিশ লাগানো অনেক দিন ধরেই প্রচলিত। স্মরণে আসতে পারে মাইক টাইসন। যখন তিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন, কেরিয়ারের তুঙ্গে রয়েছেন। সেই সময় হাতে-পায়ের নখের রং কালো করে ফেলেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, এর আসল উদ্দেশ্যই হচ্ছে নখকে আরও শক্তপোক্ত করা। এমনিতেই প্র্যাকটিস থেকে শুরু করে ম্যাচ ডে-তে মাঠে নেমে খেলা। দিনের অনেকটা সময় ঘেমো জুতো পরে থাকতে হয় রোনাল্ডোকে। তাতে নখের গোড়ায় ফ্যাঙ্গাস, ব্যাকটেরিয়া বাসা বাঁধার প্রবল সম্ভাবনা। এই সংক্রমণ থেকে রোগাক্রান্ত হওয়াটাও অসম্ভব নয়! বছর চল্লিশের রোনাল্ডো আজ কেরিয়ারের উপান্তে। তাই নিজেকে সুস্থ, সবল রাখা নিয়ে এতটুকু আপোসে নারাজ। আর সেই কারণেই নখকে সংক্রমণ্মুক্ত রাখতে কালো নেলপলিশের ব্যবহার। তাতে উপরিভাগে আস্তরণ পড়ায় নখ আরও শক্ত হয়। ফলে ফুটবল খেলাটাও বাড়তি বিড়ম্বনা নয়, দেয় ভরপুর বিনোদন ও আনন্দ।


```