Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ কলকাতা লিগে অভিযান শুরু লাল-হলুদের, বিনো জানিয়ে দিলেন প্রস্তুত ছেলেরা

বিনো বলেন, “আমরা তৈরি আছি। আমার বিশ্বাস এবারও ছেলেরা ভাল রেজাল্ট করবে। তবে মেসারার্স ভাল দল। আমদের সতর্ক হয়েই নামতে হবে। চলতি মরশুমেও নিজেদের প্রমাণ করতে তৈরি ছেলের।”

আজ কলকাতা লিগে অভিযান শুরু লাল-হলুদের, বিনো জানিয়ে দিলেন প্রস্তুত ছেলেরা

অনুশীলনে ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 27 June 2025 13:23

দ্য ওয়াল ব্যুরোইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের এখন একটাই গন্তব্য- নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। আজ বিকেল তিনটেয় লাল-হলুদ ব্রিগেড শুরু করবে ২০২৫ আইএফএ প্রিমিয়র ডিভিশন কলকাতা লিগ (Kolkata Football League 2025)। প্রতিপক্ষ মেসারার্স ক্লাব।

কলকাতা লিগ দিয়েই এবারের মরশুম শুরু করছে পদ্মা পাড়ের ক্লাব। গতবারও কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। অবশ্য আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি।

#East Bengal

আইএফএ (IFA) পরিচালিত এই লিগে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের যা রেকর্ড, তারা ধারে-কাছে নেই ময়দানের অন্য কোনও দল। এখন পর্যন্ত ৩৯ বার লিগ জিতেছে ইস্টবেঙ্গল, যেখানে মোহনবাগান জিতেছে ৩০ বার।

গত কয়েক বছর ধরেই কলকাতা লিগ ইস্টবেঙ্গলের কাছে হয়ে উঠেছে সাপ্লাই লাইন। এখান থেকেই উঠে এসেছেন, সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন সিকের মতো সিনিয়র দলের ফুটবলাররা। এবারও সেই লক্ষ্যেই দল গড়েছেন ক্লাব কর্তারা। 

বিনো জর্জের কোচিংয়ে গত মরশুমের কলকাতা লিগে অপরাজিত ছিল মশাল বাহিনী। লিগ শেষ হওয়া পর্যন্ত শীর্ষেই ছিল ইস্টবেঙ্গল। ১২টি ম্যাচের মধ্যে ১১টি জিতে টেবিল টপার ছিল তারা এবারও কোচের হট সিটে রয়েছেন কেরলের বিনো। ইস্টবেঙ্গলের এবারের দলে রয়েছেন প্রচুর বঙ্গ সন্তান। দলে এবার যোগ দিয়েছেন দুই সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার মনোতোষ মাজি ও বিক্রম প্রধান। এই দুই ফুটবলারই এবার ভবানীপুর থেকে লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছেন। সেই সঙ্গে সুরুচি সংঘ থেকে ইস্টবেঙ্গলে এসেছেন মিডফিল্ডার সঞ্জয় ওরাওঁ

প্রতিপক্ষ মেসারার্স ক্লাবকে অবশ্য যথেষ্ট সমীহ করছেন দলের হেডস্যার বিনো জর্জ। বিনো বলে, “আমরা তৈরি আছি। আমার বিশ্বাস এবারও ছেলেরা ভাল রেজাল্ট করবে। তবে মেসারার্স ভাল দল। আমদের সতর্ক হয়ে নামতে হবে। চলতি মরশুমেও নিজেদের প্রমাণ করতে তৈরি ছেলের

নতুন খেলোয়াড়দের দলে যোগদানের কথা বলতে গিয়ে বিনো জর্জ বলেন, “নতুন খেলোয়াড়রা আমার খেলার ধরণে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে। আশা করি ওরা সবাই মাঠে নেমে নিজেদের প্রমাণ করতে পারবে। আমরা সিএফএলে এবরও আধিপত্য বজায় রাখতে চাই কারণ এটি দেশের অন্যতম কঠিন রাজ্য লিগ। এই লিগ তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের তারকারা।


```