Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Carabao Cup: ও’রেইলির জোড়া গোলে আর্সেনালের স্বপ্নভঙ্গ, কারাবাও কাপ ছিনিয়ে নিল ম্যান সিটি

শেষ কবে পেপ গুয়ার্দিওলাকে এমন অদম্য সেলিব্রেশনে মেতে উঠতে দেখেছেন? তাও কিনা জয়সূচক নয়, ম্যাচের প্রথম গোলের পর! শুধুই এগিয়ে যাওয়ার উন্মাদনা? নাকি চলতি সিজনে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে যে দল, হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের মস্ত বড় দাবিদার, সেই আর্সেনালকে অবশেষে বাগে আনতে পেরে দর্পিত অহংয়ের বিস্ফোরণ?

Carabao Cup: ও’রেইলির জোড়া গোলে আর্সেনালের স্বপ্নভঙ্গ, কারাবাও কাপ ছিনিয়ে নিল ম্যান সিটি

নায়ক নিকো

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 10:22

দ্য ওয়াল ব্যুরো: শেষ কবে পেপ গুয়ার্দিওলাকে এমন অদম্য সেলিব্রেশনে মেতে উঠতে দেখেছেন? তাও কিনা জয়সূচক নয়, ম্যাচের প্রথম গোলের পর! খেলা তখনও আধ ঘণ্টা বাকি। মোড় যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারত। কিন্তু তরুণ লেফট ব্যাক নিকো ও’রেইলি যেই আর্সেনাল গোলকিপার কেপা আরিজাবালাগার ভুলে পড়ে পাওয়া চোদ্দো আনার ফায়দা লুটে বল জালে জড়ালেন, অমনি বাঁধভাঙা উচ্ছ্বাসে হাত পা ছুড়ে লাফিয়ে উঠলেন পেপ৷ বিলবোর্ডে লাথি পর্যন্ত মারলেন! শুধুই এগিয়ে যাওয়ার উন্মাদনা? নাকি চলতি সিজনে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে যে দল, হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের মস্ত বড় দাবিদার, সেই আর্সেনালকে অবশেষে বাগে আনতে পেরে দর্পিত অহংয়ের বিস্ফোরণ?

কারণ যাই হোক, গতরাতে অন্য মুডে দেখা দিলেন ম্যান সিটি কোচ। ভিন্ন মেজাজে ময়দান কাঁপাল তাঁর দলও৷ প্রতিটি বিভাগে গানার্সদের টক্কর দিয়েছেন রদ্রি, সিলভারা। গোলকিপারের ভুলে সিটি এগিয়ে গেল ঠিকই। কিন্তু শুধু সেজন্য কারাবাও কাপের ট্রফি জিতে নিল ম্যান সিটি—এটা বলাটা হয়তো বোকামি।

কেপার ভুলে সর্বনাশ

ফাইনালের প্রথম গোল এল নাটকীয় কায়দায়, ম্যাচের ৬০তম মিনিটে। রায়ান শেরকির ক্রস—কেপা আরিজাবালাগার (Kepa Arrizabalaga) হাত ফসকে বেরিয়ে গেল। সেই বল মাথায় জালে পাঠালেন নিকো ও’রেইলি (Nico O'Reilly)। মাত্র চার মিনিটের মধ্যে আবার… দ্বিতীয় হেডার। খেলা সেখানেই শেষ।

কেপাকে কেন রাখলেন আর্তেতা? আর্সেনাল (Arsenal FC) প্রথম চয়েস গোলকিপার ডেভিড রায়া—১৫টি প্রিমিয়ার লিগ ক্লিনশিট এই মরসুমে। কিন্তু যেহেতু কাপে সব ম্যাচ খেলিয়েছিলেন কেপাকে, তাই ফাইনালেও জায়গালাভ! আর্তেতার বক্তব্য— ‘সব রাউন্ডে খেলেছে। ওকে (কেপা) বাদ দেওয়া অন্যায় হত!’ কিন্তু সমালোচকরা একমত নন। ইউরোপিয়ান ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেন্স বললেন, ‘ফাইনালে আবেগের জায়গা নেই। সেরা একাদশ মাঠে নামানোই নিয়ম!’

আর সিটির গোলকিপার জেমস ট্রাফোর্ড? তিনিও তো দ্বিতীয় পছন্দ। গুয়ার্দিওলাও প্রথম একাদশে তাঁকেই রেখেছিলেন—ইতালীয় দোনারুমার বদলে। কিন্তু মাঠে নেমে কী প্রতিরোধই না দেখালেন! প্রথম অর্ধে কাই হাভের্ৎজ ও বুকায়ো সাকার তিনটে শট আটকে দিনের সেরা পারফর্মার ট্রাফোর্ড। গোলরক্ষক নির্বাচনের ফারাকটাই আসলে ম্যাচের ফল নির্ধারণ করে দিল।

আর্সেনালের জন্য সতর্কবার্তা

প্রথমার্ধে দুই টিম সমানে সমানে—আর্তেতার ছেলেরাই দুটো ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ছাঁচ গেল বদলে। সিটি তুলে নিল নিয়ন্ত্রণ, আর্সেনাল গুটিয়ে গেল। গুয়ার্দিওলার (Pep Guardiola) বাহিনী বল রাখলে রাখল, চাপ বাড়াল। গানার্স আগাপাশতলা নিষ্ক্রিয়!

ট্রফি হাতছাড়া হলেও আর্তেতা ইতিবাচক। বললেন, ‘আট মাস অসাধারণ মরসুম কাটিয়েছি। আজ হতাশার দিন। কিন্তু এই জ্বালা বুকে নিয়েই বাকি দুই মাস লড়ব!’ প্রিমিয়ার লিগে নয় পয়েন্টের লিড, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও এফএ কাপ—আর্সেনালের সামনে এখনও অনেক কিছু পড়ে।

অন্যদিকে গুয়ার্দিওলার রেকর্ড পঞ্চম কারাবাও কাপ জয়—স্যার অ্যালেক্স ফার্গুসনকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে। ১০ বছরে পাঁচ বার লিগ কাপ—নতুন ইতিহাস লেখা হল ওয়েম্বলিতে।

উল্লেখ্য, ২০২০ সালের এফএ কাপের পর আর্সেনালের ট্রফি খরা এখনও চলছে। কেপার ইএফএল কাপে খারাপ রেকর্ডও অব্যহত। তিনটি ফাইনাল খেলেছেন, তিনটিতেই হার। ২০১৯-এ চেলসির হয়ে পেনাল্টিতে বিতর্কিত প্রত্যাখ্যান, ২০২২-এ শুটআউটে মিস, এবার ভুল ক্যাচিং। কারাবাও কাপ আর কবে পয়মন্ত হবে?


```