Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Carabao Cup: নায়ক কাই হাভের্ৎজ! চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল

আর্তেতার বার্তা পরিষ্কার—ফলই শেষ কথা বলবে। আর গতরাতে সেই কাঙ্ক্ষিত ফল এনে দিলেন এক সময়ের চেলসির নায়ক, এখন আর্সেনালের ম্যাচ-উইনার কাই হাভের্ৎজ।

Carabao Cup: নায়ক কাই হাভের্ৎজ! চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল

কাই হাভের্ৎজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 February 2026 10:32

দ্য ওয়াল ব্যুরো: যাঁর গোলে ২০২১-এ চ্যাম্পিয়নস লিগ জয়, সেই কাই হাভের্ৎজের গোলে কারাবাও কাপ থেকে ছিটকে গেল চেলসি। ফাইনালে জায়গা পাকা করল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোল করেন জার্মান স্ট্রাইকার। দুই লেগ মিলিয়ে চূড়ান্ত স্কোরলাইন: আর্সেনাল ৪-২ চেলসি।

গতরাতে এমরেটসে ৩-৫-২ ফর্মেশনে টিম সাজান চেলসি ম্যানেজার লিয়াম রোজেনিয়র (Liam Rosenior)। প্রথম একাদশে জায়গা হয়নি কোল পালমার (Cole Palmer), এস্তেভাও (Estevao Willian) কিংবা গার্নাচোর। মাঝমাঠে নিয়ন্ত্রণ রেখে ম্যাচের রাশ গুটিয়ে নেওয়ার রণকৌশল। যা প্রথমার্ধে অংশত সফলও হয়েছিল। দু’দলের কেউই সুবর্ণ সুযোগ গড়তে পারেনি। কিন্তু গোলের পরিস্থিতি তৈরিতে এগিয়েছিল চেলসিই।

ধৈর্যের লড়াই, আর্সেনালের নিয়ন্ত্রিত অপেক্ষা

ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ড (Martin Odegaard) চোটের জন্য বাইরে। বুকায়ো সাকা (Bukayo Saka) শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন। এই দুই গুরুত্বপূর্ণ অনুপস্থিতিতেও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta) পরিকল্পনায় ছেদ পড়তে দেননি। বলের দখল কম হলেও শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে ভারী বৃষ্টির মধ্যে ম্যাচের গতি বারবার থমকে যায়। চেলসি তিন সেন্টার-ব্যাক রেখে আর্সেনালের উইং আক্রমণ আটকে রাখার চেষ্টা করে। মাঝেমধ্যে পিয়েরো এনকাপিয়ের (Piero Hincapie) বাঁকানো শট বা গ্যাব্রিয়েল মার্টিনেলির (Gabriel Martinelli) দৌড় উত্তেজনা বাড়ালেও, ম্যাচ তখনও গোলশূন্য।

বদল, চাপ আর শেষ মুহূর্তের ধাক্কা

দ্বিতীয়ার্ধে চেলসি ঝুঁকি বাড়ায়। মাঠে নামেন কোল পালমার (Cole Palmer) ও এস্তেভাও। কিছু সময়ের জন্য আর্সেনাল রক্ষণ চাপে পড়ে। এনজো ফার্নান্দেজের (Enzo Fernandez) দূরপাল্লার শট কিংবা সেট-পিস থেকে সুযোগ তৈরি হয়। কিন্তু গোলরক্ষক কেপা আরিজাবালাগা (Kepa Arrizabalaga) ছিলেন অতন্দ্র প্রহরী। নিজের কাজ নিখুঁতভাবে সামলান।

ম্যাচ যত এগোয়, তত স্পষ্ট হয়এক সুযোগই সব বদলে দিতে পারে। আর সেই সুযোগটাই কাজে লাগান বদলি হিসেবে নামা কাই হাভের্ৎজ (Kai Havertz)। কাউন্টার অ্যাটাকে উঠে এসে রবার্ট সানচেজকে (Robert Sanchez) কাটিয়ে ফাঁকা জালে ঠান্ডা মাথায় বল ঠেলে দেন। পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল, কিন্তু উদযাপন সংযত।

ওয়েম্বলি ডাকছে, আর্তেতার দলের সামনে সুযোগ

এই জয়ে আট বছর পর লিগ কাপের ফাইনালে উঠল আর্সেনাল। শেষবার ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল তারা। এবার ২২ মার্চ ওয়েম্বলিতে (Wembley) প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি (Manchester City) বা নিউক্যাসল (Newcastle United)।

প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা গানার্সরা এখন তিন ফ্রন্টেই লড়াই চালাচ্ছে। সমালোচনা আছে, সেট-পিস নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু আর্তেতার বার্তা পরিষ্কারফলই শেষ কথা বলবে। আর গতরাতে সেই কাঙ্ক্ষিত ফল এনে দিলেন এক সময়ের চেলসির নায়ক, এখন আর্সেনালের ম্যাচ-উইনার কাই হাভের্ৎজ।


```