Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্রাজিলকে হারিয়ে প্লে–অফে বলিভিয়া, ইকুয়েডরের কাছে হোঁচট খেয়ে হতবাক আর্জেন্তিনা!

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হল চমক, নাটক আর রেকর্ড ভাঙাগড়ার মধ্যে দিয়েই। ব্রাজিলের মুখ থুবড়ে পড়া, আর্জেন্তিনার হোঁচট, বলিভিয়ার ঐতিহাসিক উত্থান—সব মিলিয়ে বিশ্বকাপের আগে উত্তেজনা যে আকাশছোঁয়া হতে চলেছে, তার আঁচ মিলল বিলক্ষণ।

ব্রাজিলকে হারিয়ে প্লে–অফে বলিভিয়া, ইকুয়েডরের কাছে হোঁচট খেয়ে হতবাক আর্জেন্তিনা!

বলিভিয়া বনাম ব্রাজিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 September 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: লা পাজের (La Paz) রাতটা যে দুঃস্বপ্নের হতে চলেছে, তা হয়তো কল্পনাও করেনি ব্রাজিল (Brazil)। অলৌকিক অঘটন কি কল্পনা করেছিল বলিভিয়াও? যারা কিনা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্লেঅফে জায়গা নিশ্চিত করল! একমাত্র গোল এল প্রথমার্ধের ইনজুরি টাইমে। স্পট কিক থেকে নিশানা ভেদ মিগেল টেরসেরোসের (Miguel Terceros)। শূন্য হাতে ফেরার কারণে কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) দল পয়েন্ট টেবিলে নেমে গেল পাঁচ নম্বরে।

পরের বছর মার্চে মেক্সিকোর (Mexico) মন্তেরারি আর গুয়াদালাহারায় (Guadalajara) বসবে প্লেঅফের আসর। বলিভিয়ার সঙ্গে যোগ দেবে কনকাকাফের (CONCACAF) দুই দল এবং আফ্রিকা, এশিয়া আর ওশিয়ানিয়া থেকে একটি করে টিম। যেখানে ঠিক হবে, কারা যাচ্ছে কানাডামেক্সিকোআমেরিকার যৌথ আয়োজিত বিশ্বকাপে।

অন্যদিকে, আগেই বিশ্বকাপের টিকিট কেটে রাখা আর্জেন্টিনা (Argentina) আর ইকুয়েডর (Ecuador) লড়াই করল গায়াকিলে (Guayaquil)। ম্যাচে উত্তাপ ছিল তুঙ্গে। ৩১ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকোলাস ওতামেন্দি (Nicolas Otamendi)। সংখ্যাগরিষ্ঠতার সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন এনর ভ্যালেন্সিয়া (Enner Valencia)। দ্বিতীয়ার্ধে অবশ্য ইকুয়েডরও নেমে আসে দশ জনেমইসেস কাইসেদো (Moises Caicedo) দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। বিদায় নেন ৫০ মিনিটে। কিন্তু তাতে আর্জেন্তিনার খুব একটা সুবিধা হয়নি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। ফলস্বরূপ উঠে আসে টেবিলের দু’নম্বরে। যদিও আজকের হারে মেসি বাহিনীর খুব একটা ক্ষতি হয়নি। ৩৯ পয়েন্ট সমেত দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের থেকে নয় পয়েন্ট এগিয়ে আর্জেন্তিনা কোয়ালিফায়ার অভিযান শেষ করল শীর্ষস্থান ধরে রেখে।

যদিও দিনের নাটক এখানেই শেষ নয়। মাতুরিনে (Maturin) বিধ্বংসী মেজাজে কলম্বিয়া (Colombia)। ভেনেজুয়েলাকে (Venezuela) উড়িয়ে দিল ৬-৩ গোলে। শোস্টপার লুইস সুয়ারেজ (Luis Suarez)—নিজের ঝুলিতে চারচারটি গোল! ভেনেজুয়েলার প্লেঅফে ওঠার আশা একা হাতে নিভিয়ে দিলেন তিনি। অন্যদিকে চিলির (Chile) মাটিতে গোলশূন্য ড্র করল উরুগুয়ে (Uruguay), টেবিলে থাকল চার নম্বর পজিশনে। আর লিমায় (Lima) মাতিয়াস গালারসার (Matias Galarza) একমাত্র গোলে পেরুকে (Peru) হারিয়ে ষষ্ঠ স্থানে শেষ করল প্যারাগুয়ে (Paraguay)!

অর্থাৎ, দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হল চমক, নাটক আর রেকর্ড ভাঙাগড়ার মধ্যে দিয়েই। ব্রাজিলের মুখ থুবড়ে পড়া, আর্জেন্তিনার হোঁচট, বলিভিয়ার ঐতিহাসিক উত্থানসব মিলিয়ে বিশ্বকাপের আগে উত্তেজনা যে আকাশছোঁয়া হতে চলেছে, তার আঁচ মিলল বিলক্ষণ।


```