Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আইএসএল নিয়ে ডামাডোল, অনির্দিষ্ট কালের জন্য সুনীলদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু

আইএসএলের চরম অনিশ্চয়তার জন্য বেঙ্গালুরু ফুটবল ক্লাব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে প্রথম দলের ফুটবলার ও স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আইএসএল নিয়ে ডামাডোল, অনির্দিষ্ট কালের জন্য সুনীলদের বেতন বন্ধ করল বেঙ্গালুরু

বেঙ্গালুরু এফসি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 5 August 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: এআইএফএফ-এর (AIFF) চূড়ান্ত অব্যবস্থায় ভারতীয় ফুটবলের এখন বেহাল দশা। আইএসএল (ISL) আপাত স্থগিত বলে ঘোষণা করেছে এসএফডিএল (SFDL)। দেশের এই শীর্ষ লিগের ভবিষ্যৎ নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা। এই অবস্থায় আইএসএলের ক্লাবগুলির সঙ্গে যুক্ত ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কর্মীরাও রয়েছেন চরম দুশ্চিন্তায়।

এদিকে, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি পরবর্তী মরশুমের আইএসএলকে সামনে রেখে দল গোছাতে শুরু করে দিয়েছিল। কিন্তু দেশের এই শীর্ষ টুর্নামেন্ট যদি না হয় তবে, তাদের সমস্ত বিনিয়োগই মাঠে মারা যাবে।

এই আবহে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) জানিয়ে দিল, অনির্দিষ্ট কালের জন্য তারা ফুটবলার ও কর্মীদের বেতন দিতে পারবে না। এর আগে ওড়িশা এফসিও একই পথে হেঁটে ফুটবলার ও কর্মীদের চুক্তি স্থগিত করেছিল।  

এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে অবশ্য বারবার সান্ত্বনার বাণী শুনিয়েই চলেছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ে না হলেও আইএসএল হবেই। কিন্তু তাঁর কথায় চিঁড়ে ভিজছে না। ক্লাবগুলি রয়েছে ঘোর অনিশ্চয়তার মধ্যে। জানা গিয়েছে, আটটি আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ফেডারেশন। এই ক্লাবগুলির মধ্যে অবশ্য কলকাতার তিন প্রধান নেই।

সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের ক্লাব বেঙ্গালুরু এফসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইএসএলের চরম অনিশ্চয়তার জন্য বেঙ্গালুরু ফুটবল ক্লাব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে প্রথম দলের ফুটবলার ও স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে ফুটবল ক্লাব চালানো অন্যতম কঠিন কাজ। কিন্তু সেটা বহুবছর ধরে আমরা করে চলেছি। তবে আইএসএলের অনিশ্চয়তা দেখে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা আমাদের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখব। তাঁদের প্রত্যেকের পরিবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে যুব ও মহিলা দলের সমস্ত কিছু আগের মতোই চলবে। পাশাপাশি আমরা এআইএফএফ ও এসএফডিএলকে অনুরোধ করব, দেশের ফুটবলের কথা ভেবে যেন আইএসএল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।” 


```